রয়টার্সবাংলা নওগাপ্রতিনিধি
২০/০১/২০২৬ রোজ মঙ্গ
নওগাঁ জেলায় মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে পুলিশ সুপারের নির্দেশনায় জোরদার অভিযান পরিচালনা করা হয়েছে। পৃথক এসব অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধারসহ মোট ৭ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
গত ১৮ জানুয়ারি ২০২৬ ইং নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম-এর নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) নওগাঁর বিশেষ টিম পৃথক দুটি মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।
ডিবি পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে সকাল ৯টা ৩০ মিনিটে বদলগাছি থানাধীন চক গোপাল গ্রামে অভিযান পরিচালনা করে। অভিযানে বীর মুক্তিযোদ্ধা নুর মোহাম্মদের বাড়ির পাশে গাঁজা ক্রয়-বিক্রয়ের সময় বাবু (৪৪) নামের এক মাদক কারবারিকে আটক করা হয়। তার হেফাজত থেকে আকাশি রঙের পলিথিন ব্যাগে থাকা ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। বাবুর দেওয়া তথ্য অনুযায়ী একই গ্রামের আবু হোসাইন ওরফে উজ্জ্বল (৪০)-এর বসতবাড়িতে তল্লাশি চালিয়ে ট্রাংকের ভেতর থেকে আরও ৫ কেজি গাঁজা উদ্ধার করে জব্দ করা হয়।
এদিকে, একই তারিখ রাত ১০টা ৩০ মিনিটে ডিবি পুলিশের অপর একটি দল পত্নিতলা থানাধীন কুন্দন গ্রামে আরেকটি মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে পাকা রাস্তার ওপর অবস্থানরত নুর ইসলাম (৩৩)-কে আটক করে তার দেহ তল্লাশি চালানো হয়। এ সময় তার ব্যাগ থেকে ২২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। অভিযানে তার সহযোগী অমর ফারুক (৩৯)-কেও গ্রেফতার করা হয়।
এ ঘটনায় বদলগাছি থানা ও পত্নিতলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
অপরদিকে, মহাদেবপুর থানা পুলিশ পৃথক মাদকবিরোধী অভিযানে আরও ৩ জনকে গ্রেফতার করে। এর মধ্যে ভ্রাম্যমাণভাবে মাদক বিক্রয়ের দায়ে ২ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। অপর একজনকে ২৫ লিটার চুলাই মদসহ আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে।
এ বিষয়ে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন,
“নওগাঁ জেলায় মাদকের বিরুদ্ধে চলমান অভিযান আগামী দিনগুলোতে আরও জোরদার করা হবে। মাদক নির্মূলে সাধারণ জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাদক কারবারি সংক্রান্ত যেকোনো তথ্য পুলিশকে জানাতে সকলের প্রতি বিশেষ অনুরোধ জানাচ্ছি।”