মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
Logo জলকেলির মধ্য দিয়ে শেষ হলো পাহাড়ের সামাজিক উৎসব Logo শুভ নববর্ষ উপলক্ষে গাজীপুর জেলা প্রশাসন, গাজীপুর সাংস্কৃতিক ঐক্য যৌথভাবে বর্ণাঢ্য শোভাযাত্রা আয়োজন Logo গাজীপুরে সংস্কৃতি ঐক্য বর্ণাঢ্য শোভাযাত্রায় জম কালো অনুষ্ঠানের মধ্য দিয়ে আত্মপ্রকাশ করে Logo নোয়াখালীতে ১ হাজার ৩৩০ পিস ইয়াবা ও ৮০ হাজার টাকা সহ আটক ১ Logo মোংলায় যৌথ বাহিনীর অভিযানে নারী মাদক কারবারি গ্রেপ্তার: বিদেশি মদ ও নগদ টাকা উদ্ধার Logo নোয়াখালীতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান: তিনটিআগ্নেয়াস্ত্র ও ২০ রাউন্ড কার্তুজ উদ্ধার Logo পুলিশ সুপারের নির্দেশনায় নওগাঁয় পৃথক মাদকবিরোধী অভিযানে ৬ কেজি গাঁজা, ২২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ২৫ লিটার চুলাই মদসহ ৭ জন গ্রেফতার Logo ফেনীতে প্রায় দুই হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক Logo রেড ক্রিসেন্ট সোসাইটি গাজীপুর নির্বাচন বিএনপি-সমর্থিত বাবুল–টুলু প্যানেল জয়ী Logo রেড ক্রিসেন্ট সোসাইটি গাজীপুর নির্বাচন বিএনপি-সমর্থিত বাবুল–টুলু প্যানেল জয়ী
শিরোনাম:
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন । যোগাযোগঃ ০১৭১২৫৭৩৯০৯ /০১৯৭২৫৭৩৯০৯

গাজীপুরে গণমাধ্যমের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

Reporter Name / ৫৩১ Time View
Update : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫, ৪:২৮ অপরাহ্ন

 

 

 

 

সম্পাদক ও প্রকাশক : রয়টার্স বাংলা

২১/১২/২০২৫ ইং রোজ-রবিবার

 

প্রথম আলো-ডেইলি স্টার অফিসে হামলা ও সাংবাদিক নূরুল কবীরকে হেনস্তা করার প্রতিবাদে মানববন্ধন করেছে গাজীপুর প্রেসক্লাব। গতকাল ( ২১ ডিসেম্বর) রবিবার সকালে মহানগরীর রথখোলায় গাজীপুর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় গণমাধ্যমের ওপর হামলা ও সাংবাদিকদের হেনস্তা করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, শরীফ ওসমান হাদির কফিন সামনে রেখে দেশপ্রেমের পরিচয় দেয়া যেতো। কিন্তু কেউ কেউ তা না করে দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করেছেন। এতে শরীফ ওসমান হাদি হত্যার উদ্দেশ্য বুঝা গেছে।  যারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বানচাল ও সরকারের ভাবমূর্তি নষ্ট করতেই এ ঘৃণ্য হামলা তা পরিস্কার হয়েছে। শহীদ ওসমান হাদির বিভিন্ন বক্তৃতায় উঠে এসেছে দেশ প্রেম ইনসাফ ন্যায় প্রতিষ্ঠা করার লক্ষ্যে কেউ যেন এই ভারতে ঘৃণ্য চক্রান্তের সহযোগী হয়ে  কাজ না করে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বান চালের ষড়যন্ত্র চলছে, সেটাকে সকলে মিলে প্রতিহত করার ও ঘোষণা দিয়েছিলেন তিনি। আজকে তার এই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে যারা অহংকার দিচ্ছে দেশে নির্বাচন হতে দেবে না তাদেরকেও আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন নেতৃবৃন্দরা তাছাড়া শহীদ ওসমান হাদী  হামলায় জড়িতদের চিহ্নিত করে দ্রুত গ্রেফতারের দাবি জানান।
গাজীপুর প্রেসক্লাবের তত্বাবধায়ক মন্ডলীর সিনিয়র সদস্য সাংবাদিক দেলোয়ার হোসেনের সভাপতিত্বে এবং অপর সদস্য শাহ সামছুল হক রিপনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, এটিএন নিউজের স্টাফ রিপোর্টার মাজহারুল ইসলাম মাছুম, ৭১ টিভি’র গাজীপুর প্রতিনিধি ইকবাল আহমদ সরকার, কালের কন্ঠের স্টাফ রিপোর্টার শরীফ আহমেদ শামীম, প্রথম আলো’র গাজীপুর প্রতিনিধি মাসুদ রানা, সমকালের জেলা প্রতিনিধি ইজাজ আহমেদ মিলন, জনকণ্ঠের গাজীপুর মহানগর প্রতিনিধি মাজহারুল ইসলাম কাঞ্চন, ডেইলি স্টারের গাজীপুর প্রতিনিধি মঞ্জুরুল হক, রয়টার্সবাংলা সম্পাদক ও প্রকাশক মুছাখানরানা প্রমুখ।
মানববন্ধনে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার শতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST