বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
Logo গাজীপুরে জিয়াউর রহমান স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ১৮ Logo সাতসকালে ভারতের মণিপুরে সশস্ত্র হামলা, ৩ জনের প্রাণহানি ও বহু বাড়ি ধ্বংস Logo জলকেলির মধ্য দিয়ে শেষ হলো পাহাড়ের সামাজিক উৎসব Logo শুভ নববর্ষ উপলক্ষে গাজীপুর জেলা প্রশাসন, গাজীপুর সাংস্কৃতিক ঐক্য যৌথভাবে বর্ণাঢ্য শোভাযাত্রা আয়োজন Logo গাজীপুরে সংস্কৃতি ঐক্য বর্ণাঢ্য শোভাযাত্রায় জম কালো অনুষ্ঠানের মধ্য দিয়ে আত্মপ্রকাশ করে Logo নোয়াখালীতে ১ হাজার ৩৩০ পিস ইয়াবা ও ৮০ হাজার টাকা সহ আটক ১ Logo মোংলায় যৌথ বাহিনীর অভিযানে নারী মাদক কারবারি গ্রেপ্তার: বিদেশি মদ ও নগদ টাকা উদ্ধার Logo নোয়াখালীতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান: তিনটিআগ্নেয়াস্ত্র ও ২০ রাউন্ড কার্তুজ উদ্ধার Logo পুলিশ সুপারের নির্দেশনায় নওগাঁয় পৃথক মাদকবিরোধী অভিযানে ৬ কেজি গাঁজা, ২২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ২৫ লিটার চুলাই মদসহ ৭ জন গ্রেফতার Logo ফেনীতে প্রায় দুই হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক
শিরোনাম:
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন । যোগাযোগঃ ০১৭১২৫৭৩৯০৯ /০১৯৭২৫৭৩৯০৯

গাজীপুরে জিয়াউর রহমান স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ১৮

Reporter Name / ৩৩ Time View
Update : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ১:৩৪ পূর্বাহ্ন
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; hdrForward: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 128;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: auto;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 38;

রয়টারর্স বাংলা ডেস্ক

সম্পাদক প্রকাশক মুসা খান রানা

 

 

যুবসমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রেখে খেলাধুলার মাধ্যমে সুস্থ, সচেতন ও মানবিক সমাজ গঠনের প্রত্যয়ে গাজীপুরে অনুষ্ঠিত হতে যাচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬। আগামী ১৮ জুন গাজীপুরের ঐতিহ্যবাহী শহীদ বরকত স্টেডিয়ামে এ টুর্নামেন্টের উদ্বোধন হবে।

মাদক নয়, খেলাধুলা হোক তরুণ প্রজন্মের অঙ্গীকার’ এই স্লোগানকে সামনে রেখে টুর্নামেন্ট থেকে বিশেষ বার্তা দেয়া হয়।

সোমবার (৮ জুন) বিকালে টুর্নামেন্ট উপলক্ষে আয়োজিত শহীদ বরকত স্টেডিয়াম সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে আয়োজকরা জানান, খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, বরং তরুণদের শারীরিক ও মানসিক বিকাশ, নেতৃত্বের গুণাবলি এবং সামাজিক মূল্যবোধ তৈরির অন্যতম শক্তিশালী হাতিয়ার। বর্তমান সময়ে যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই।

সংবাদ সম্মেলনে টুর্নামেন্টের সার্বিক প্রস্তুতি, অংশগ্রহণকারী দলসমূহের নিবন্ধন কার্যক্রম, আয়োজনের লক্ষ্য ও উদ্দেশ্য এবং ক্রীড়াঙ্গনের উন্নয়নে বিভিন্ন পরিকল্পনা তুলে ধরা হয়।

আয়োজকরা বলেন, এ টুর্নামেন্টের মাধ্যমে তরুণদের মধ্যে ক্রীড়াচর্চার আগ্রহ বৃদ্ধি পাবে ও সুস্থ বিনোদনের পরিবেশ সৃষ্টি হবে।

টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক মো. হান্নান মিয়া হান্নু সভাপতি এর বক্তব্যে সাংবাদিকদের উদ্দেশে বলেন, “টুর্নামেন্টের সফল আয়োজন এবং ব্যাপক প্রচার-প্রসারে গণমাধ্যমের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনাদের মাধ্যমে খেলাধুলার ইতিবাচক বার্তা সমাজের সর্বস্তরে পৌঁছে যাবে।” অংশ নেয়া দলের প্রতিটি খেলায় দুটি দললে ৫০ হাজার টাকার প্রাইজ মানি ঘোষণা করেন তিনি।

তিনি আরও বলেন, “মাদক নয়, খেলাধুলা হোক তরুণ প্রজন্মের অঙ্গীকার”— এই স্লোগানকে সামনে রেখেই এবারের আয়োজন করা হচ্ছে।
সংবাদ সম্মেলনে টুর্নামেন্ট পরিচালনা কমিটির বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। তাদের মধ্যে প্রাক্তন ফুটবলার আবদুর রউফ বাবুল, অ্যাডভোকেট আব্দুস সালাম,বিএনপি নেতা মোফাজ্জল হোসেন প্রমূখ।

আয়োজকরা স্থানীয় ও জাতীয় পর্যায়ের গণমাধ্যমকর্মীদের আন্তরিক সহযোগিতা কামনা করেন এবং টুর্নামেন্টকে সফল করতে সকলের অংশগ্রহণের আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST