মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
Logo গাজীপুরে জিয়াউর রহমান স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ১৮ Logo সাতসকালে ভারতের মণিপুরে সশস্ত্র হামলা, ৩ জনের প্রাণহানি ও বহু বাড়ি ধ্বংস Logo জলকেলির মধ্য দিয়ে শেষ হলো পাহাড়ের সামাজিক উৎসব Logo শুভ নববর্ষ উপলক্ষে গাজীপুর জেলা প্রশাসন, গাজীপুর সাংস্কৃতিক ঐক্য যৌথভাবে বর্ণাঢ্য শোভাযাত্রা আয়োজন Logo গাজীপুরে সংস্কৃতি ঐক্য বর্ণাঢ্য শোভাযাত্রায় জম কালো অনুষ্ঠানের মধ্য দিয়ে আত্মপ্রকাশ করে Logo নোয়াখালীতে ১ হাজার ৩৩০ পিস ইয়াবা ও ৮০ হাজার টাকা সহ আটক ১ Logo মোংলায় যৌথ বাহিনীর অভিযানে নারী মাদক কারবারি গ্রেপ্তার: বিদেশি মদ ও নগদ টাকা উদ্ধার Logo নোয়াখালীতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান: তিনটিআগ্নেয়াস্ত্র ও ২০ রাউন্ড কার্তুজ উদ্ধার Logo পুলিশ সুপারের নির্দেশনায় নওগাঁয় পৃথক মাদকবিরোধী অভিযানে ৬ কেজি গাঁজা, ২২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ২৫ লিটার চুলাই মদসহ ৭ জন গ্রেফতার Logo ফেনীতে প্রায় দুই হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক
শিরোনাম:
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন । যোগাযোগঃ ০১৭১২৫৭৩৯০৯ /০১৯৭২৫৭৩৯০৯

জলকেলির মধ্য দিয়ে শেষ হলো পাহাড়ের সামাজিক উৎসব

Reporter Name / ৪৩৪ Time View
Update : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন

রাঙামাটি অফিস ও কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৬ | ০০:২৮ 

 

 

 

 

 

পুরোনো বছরের সব দুঃখ-কষ্ট, গ্লানি ধুয়ে-মুছে দিয়ে নতুন বছরকে স্বাগত জানিয়ে পাহাড়ে মারমা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী সাংগ্রাই জল উৎসব উদযাপিত হয়েছে। উৎসবটি হাজার হাজার নারী-পুরুষের মিলনমেলায় পরিণত হয়। এর মধ্য দিয়ে শেষ হলো বিজু, সাংগ্রাই, বৈসুক, বিষু, বিহু, পাতা উৎসব।

গত রোববার থেকে নদীতে ফুল ভাসানোর মধ্য দিয়ে পার্বত্য রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলায় বসবাসরত ১১ ভাষাভাষী ১৫টি ক্ষুদ্র জাতিসত্তার ঐতিহ্যবাহী এ প্রধান সামাজিক উৎসব শুরু হয়। মারমা সাংস্কৃতিক সংস্থার (মাসাস) উদ্যোগে রাঙামাটির মারী স্টেডিয়ামে এটি অনুষ্ঠিত হয়েছে।

উদ্বোধনের পর বাঁশি বাজার সঙ্গে সঙ্গে বড় বড় পাত্রে রাখা পানি দিয়ে কয়েকটি দলে বিভক্ত তরুণ-তরুণী একে অপরকে পানি ছিটিয়ে উৎসবে মেতে ওঠেন। এতে বিগত বছরের সব পাপ ও জরাজীর্ণ ধুয়ে-মুছে যায় বলে তাদের বিশ্বাস। পাশাপাশি চলে মারমা সম্প্রদায়ের শিল্পীগোষ্ঠীর নৃত্য ও সংগীত পরিবেশনা। জনশ্রুতি আছে, জলকেলি উৎসবের মাধ্যমে মারমা যুবক-যুবতীর একে অন্যের সাহচর্যে আসার সুযোগ হয়। এ সময় তারা তাদের প্রিয় মানুষটিকে বেছে নেওয়ার কাজটিও সফলভাবে করে নেয়।

সাংগ্রাই উৎসবের সবচেয়ে আকর্ষণীয় পানি খেলা দেখতে হাজার হাজার নারী-পুরুষ, শিশু-কিশোর উৎসবস্থলে সমবেত হয়। মারমা সম্প্রদায়ের তরুণ-তরুণীরা ঐতিহ্যবাহী পোশাকে উৎসবে যোগ দেয়। দূর-দূরান্ত থেকে আসা পর্যটকদের নিয়ে পাহাড়ি-বাঙালির মিলনমেলায় পরিণত হয় উৎসব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST