শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
Logo শুভ নববর্ষ উপলক্ষে গাজীপুর জেলা প্রশাসন, গাজীপুর সাংস্কৃতিক ঐক্য যৌথভাবে বর্ণাঢ্য শোভাযাত্রা আয়োজন Logo গাজীপুরে সংস্কৃতি ঐক্য বর্ণাঢ্য শোভাযাত্রায় জম কালো অনুষ্ঠানের মধ্য দিয়ে আত্মপ্রকাশ করে Logo নোয়াখালীতে ১ হাজার ৩৩০ পিস ইয়াবা ও ৮০ হাজার টাকা সহ আটক ১ Logo মোংলায় যৌথ বাহিনীর অভিযানে নারী মাদক কারবারি গ্রেপ্তার: বিদেশি মদ ও নগদ টাকা উদ্ধার Logo নোয়াখালীতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান: তিনটিআগ্নেয়াস্ত্র ও ২০ রাউন্ড কার্তুজ উদ্ধার Logo পুলিশ সুপারের নির্দেশনায় নওগাঁয় পৃথক মাদকবিরোধী অভিযানে ৬ কেজি গাঁজা, ২২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ২৫ লিটার চুলাই মদসহ ৭ জন গ্রেফতার Logo ফেনীতে প্রায় দুই হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক Logo রেড ক্রিসেন্ট সোসাইটি গাজীপুর নির্বাচন বিএনপি-সমর্থিত বাবুল–টুলু প্যানেল জয়ী Logo রেড ক্রিসেন্ট সোসাইটি গাজীপুর নির্বাচন বিএনপি-সমর্থিত বাবুল–টুলু প্যানেল জয়ী Logo গাজীপুরে গণমাধ্যমের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
শিরোনাম:
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন । যোগাযোগঃ ০১৭১২৫৭৩৯০৯ /০১৯৭২৫৭৩৯০৯

গাজীপুরে সংস্কৃতি ঐক্য বর্ণাঢ্য শোভাযাত্রায় জম কালো অনুষ্ঠানের মধ্য দিয়ে আত্মপ্রকাশ করে

Reporter Name / ২৪৩ Time View
Update : রবিবার, ২৯ মার্চ, ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন

 

 

 

 

 

মোঃ মুছাখান রান রয়টার্স বাংলা সম্পাদক ও প্রকাশক

  1. বিশ্ব নাট্য দিবস-২০২৬’ উদযাপন উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করে গাজীপুরের সাংস্কৃতিক সংগঠনসমূহের নবগঠিত প্লাটফর্ম গাজীপুর সাংস্কৃতিক ঐক্য নামে একটি প্রতিষ্ঠান আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করলো। এ উপলক্ষ্যে গতকাল শুক্রবার সকাল ১০টায় এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। জেলার সক্রিয় ৩০টি সাংস্কৃতিক ও সাহিত্য সংগঠনের শিল্পী, সাহিত্যিক, কবি, সাংবাদিকসহ সাংস্কৃতিক অঙ্গনের বিভিন্ন শাখায় কর্মরত দুইশতাধিক ব্যক্তিবর্গ এ শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। শোভাযাত্রাটি গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের প্রধান ফটক সংলগ্ন আয়োজক প্রতিষ্ঠানের অস্থায়ী কার্যালয় থেকে শুরু করা হয়। এতে বিভিন্ন সাজসজ্জা নিয়ে সাংস্কৃতিক কর্মীরা বাংলাদেশি সংস্কৃতির প্রতিনিধিত্বমূলক চরিত্র উপস্থাপন করেন। শোভাযাত্রার মূল স্লোগান ছিল “বিপ্লব স্পন্দিত বুকে গর্বিত বাংলাদেশ” লেখা ব্যানারসহ বিভিন্ন বক্তব্য তুলে ধরে রঙবেরঙের ফেস্টুন ও নান্দনিক আলপনা আঁকা প্লাকার্ড উঁচিয়ে

ধরে অংশগ্রহণকারীরা ব্যান্ডদলের বাজনার তালে তালে হাটতে হাটতে নিত্য করতে করতে এগিয়ে পথ চলেন। শহরের পথে। এভাবে আনন্দের বার্তাবাহী ঐক্যবদ্ধ এক অভিযাত্রীদলে পরিণত হয় শোভাযাত্রাটি। এতে রিকশাভ্যানে চড়ে অন্তরা শিল্পী গোষ্ঠীর কর্মীরা পাতি-কোদাল নিয়ে খালকাটা কর্মসূচীকে তুলে ধরেন। অন্য একটি ভ্যানে ফ্যামিলি কার্ড বিতরণ করার  একটি মহিলাকে দেওয়ার দৃশ্যপট তুলে ধরেন, অন্তরা শিল্পী গোষ্ঠী। তাদের সাথে যোগ দেয় আনন্দলোক ললিতকলা একাডেমির পূজারীণি দলের ক্ষুদে শিল্পীরা ও তাদের অভিভাবকগণ। একতারা হাতে বাউল, নকশাআঁকা কলসি কাঁখে নববধূবেশে যুব রেডক্রিসেন্ট নাট্যদল, সম্প্রীতির বার্তা নিয়ে অঙ্গনা থিয়েটারসহ অন্যান্য সংগঠনের সাংস্কৃতিক কর্মীরাও এতে স্বতঃস্ফূর্ত অংশ নিয়ে।প্রাণবন্ত  বর্ণীল এ শোভাযাত্রাটি মহানগরীর প্রাণকেন্দ্রে প্রধান সড়ক রাজবাড়ী সড়ক দিয়ে জয়দেবপুর বাজার রেলক্রসিং প্রদক্ষিণ করে  শোভাযাত্রার শুরুর স্থল জেলা প্রশাসকের কার্যালয়ে। এসে মিলিত হয়। এক সংক্ষিপ্ত সমাবেশে। সেখানে আয়োজক প্রতিষ্ঠানের আহ্বায়ক বিশিষ্ট অভিনয় শিল্পী ও নাট্য পরিচালক  বাংলাদেশ রেডক্রিসেন্টের  সোসাইটির, সদস্যদের ভোটে নির্বাচিত গাজীপুর ইউনিটের সেক্রেটারি দেশ বরেণ্য অভিনেতা আশরাফ হোসেন টুলু ও সদস্য সচিব। ও বিশিষ্ট সমাজ সেবক মেহনাজ

সরকার শিল্পী বক্তব্য রাখেন। তিনি সাংস্কৃতিক কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে সাংস্কৃতিক চর্চার পথে বিদ্যমান সমস্যাগুলো সমাধানের জন্য কাজ করতে সকল সংগঠনকে আহ্বান জানান। সংগঠনের আহ্বায়ক বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব বাংলাদেশের স্বনামধন্য নাট্য শিল্পী ও পরিচালক জনাব আশরাফ হোসেন টুলু  তার বক্তব্যে বলেন, সুস্থ ধারার সাংস্কৃতিক চর্চাকে এগিয়ে নিতে আমরা কাজ করতে চাই। গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সভাপতি মোঃ শওকত হোসেন সরকার আমাদের সার্বিক সহযোগিতা দিয়ে পৃষ্ঠপোষকতা করছেন। তাঁর পৃষ্ঠপোষকতায় আসছে বাংলা নববর্ষের শুরুতে আমরা রাজবাড়ী মাঠে ১০দিন ব্যাপী ৩০ টি সংগঠন মিলে নাট্যোৎসব করতে যাচ্ছি। আশা করি, এরকম কর্মসূচীর মধ্যে দিয়ে গাজীপুরে দেশিয় সাংস্কৃতিক চর্চার ক্ষেত্রে বিদ্যমান বন্ধুত্বের বন্ধন অটুট রেখে ও খড়ার মেঘ আমরা শিগগিরই কাটিয়ে উঠতে পারবো। শোভযাত্রা শেষে  অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে থেকে সেরাদের নাম ঘোষণা করা হয়।এতে অন্তরা শিল্পী গোষ্ঠী প্রথম স্থান,এবং আনন্দলোক ললিতকলা একাডেমি ও অঙ্গনা থিয়েটার যৌথভাবে দ্বিতীয় স্থান অধিকার করে এবং গাজীপুর যুব রেডক্রিসেন্ট নাট্যদল ও দশদিগন্ত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ যৌথভাবে তৃতীয় স্থান অধিকার করে।আমরা সকল সংগঠনের উত্তর উত্তর সাফল্য কামনা করে সকলকে নিয়ে একযোগে কাজ করে যাব এই আশাবাদ ব্যক্ত করেন সকল সংগঠনের নেতৃবৃন্দরা অনুষ্ঠানে  অন্যান্যদের মধ্যে সক্রিয় ভূমিকা ও বক্তব্য রাখেন অনুষ্ঠানের গুরু দায়িত্ব পালনকারী সৈয়দ লিটন সার্বিক  সহযোগিতায় মুসা খান রানা সভাপতি অন্তরা শিল্পীগোষ্ঠী। রফিক মঞ্চ মুখ, এবং নাদিম  প্রমুখ তাদের অক্লান্ত পরিশ্রমে অনুষ্ঠানটি আরো প্রাণবন্ত করে তুলে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST