শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo জলকেলির মধ্য দিয়ে শেষ হলো পাহাড়ের সামাজিক উৎসব Logo শুভ নববর্ষ উপলক্ষে গাজীপুর জেলা প্রশাসন, গাজীপুর সাংস্কৃতিক ঐক্য যৌথভাবে বর্ণাঢ্য শোভাযাত্রা আয়োজন Logo গাজীপুরে সংস্কৃতি ঐক্য বর্ণাঢ্য শোভাযাত্রায় জম কালো অনুষ্ঠানের মধ্য দিয়ে আত্মপ্রকাশ করে Logo নোয়াখালীতে ১ হাজার ৩৩০ পিস ইয়াবা ও ৮০ হাজার টাকা সহ আটক ১ Logo মোংলায় যৌথ বাহিনীর অভিযানে নারী মাদক কারবারি গ্রেপ্তার: বিদেশি মদ ও নগদ টাকা উদ্ধার Logo নোয়াখালীতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান: তিনটিআগ্নেয়াস্ত্র ও ২০ রাউন্ড কার্তুজ উদ্ধার Logo পুলিশ সুপারের নির্দেশনায় নওগাঁয় পৃথক মাদকবিরোধী অভিযানে ৬ কেজি গাঁজা, ২২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ২৫ লিটার চুলাই মদসহ ৭ জন গ্রেফতার Logo ফেনীতে প্রায় দুই হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক Logo রেড ক্রিসেন্ট সোসাইটি গাজীপুর নির্বাচন বিএনপি-সমর্থিত বাবুল–টুলু প্যানেল জয়ী Logo রেড ক্রিসেন্ট সোসাইটি গাজীপুর নির্বাচন বিএনপি-সমর্থিত বাবুল–টুলু প্যানেল জয়ী
শিরোনাম:
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন । যোগাযোগঃ ০১৭১২৫৭৩৯০৯ /০১৯৭২৫৭৩৯০৯

ফয়সাল আলম! আমুর পালিত পুত্র থেকে বরিশাল গণপূর্তের টাকা গোনার মেশিন

Reporter Name / ৪১৬ Time View
Update : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫, ১:১২ পূর্বাহ্ন

রয়টার্স বাংলা ডেস্ক

২৮শে সেপ্টেম্বর ২০২৫

রোজ সোমবার

 

 

 

 

ফয়সাল আলম! আমুর পালিত পুত্র থেকে বরিশাল গণপূর্তের টাকা গোনার মেশি

রাজাপুরের এককালের ছাত্রলীগ নেতা, পরে আমির হোসেন আমুর পালিত পুত্র, আর আজ বরিশাল গণপূর্তের “দুর্নীতির সম্রাট” নাম ফয়সাল আলম। বলা চলে, এ কর্মকর্তা পদে নয়, আসনে বসেন টাকা গোনার মেশিনে। ঠিকাদারদের মুখে মুখে তাই রসিকতা,“আমুর মতো ফয়সালও টাকা গোনেন মেশিন দিয়ে।”

ঝালকাঠি থেকে বরিশাল,যেখানেই গেছেন, সেখানে যেন নতুন করে টাকা ছাপাখানা খুলেছেন। সদর মডেল মসজিদ থেকে ২৫০ শয্যার হাসপাতাল, এনএসআই ভবন থেকে পুলিশ লাইনের মেস,সবখানেই তার “স্বাক্ষর” একটাই: কোটি কোটি টাকা গায়েব! দুদকের মামলাও হয়েছিল, কিন্তু ‘আমুর ছেলে’ তকমা লাগানো থাকায় মামলা গিলে ফেলল সময়।

বরিশালে আসার পর তো একেবারে “অল-ইন-ওয়ান” সিন্ডিকেট বানালেন। তত্ত্বাবধায়ক প্রকৌশলী মানিক লাল দাস, সহকারী প্রকৌশলী মামুন রাড়ি, আর অফিসের এসও-এসডি,সবাই একসাথে। নাম দেয়া যায়,গণপূর্ত লিমিটেড: সিইও ফয়সাল আলম।”

শেবাচিম হাসপাতালের ক্যান্সার ইউনিটে ভবন অর্ধেকও শেষ হয়নি, অথচ কাগজে-কলমে কোটি কোটি টাকার জেনারেটর, এসি, ক্যাবল, সাউন্ড সিস্টেম,এমনকি স্টেজ কার্টেইন পর্যন্ত বসানো শেষ। বাস্তবে মালামাল সাইটে ঢোকানোর জায়গা নেই, কিন্তু টাকায় টানাটানি নেই।

একইভাবে বরিশাল নভোথিয়েটার এখনো অর্ধেক দাঁড়িয়ে, অথচ বিল পরিশোধ পুরোটাই শেষ। অডিটোরিয়ামের সাউন্ড সিস্টেম থেকে শুরু করে ভিডিও ওয়াল পর্যন্ত সব কিছুরই “কাগজে উৎসব” হয়ে গেছে, যদিও দর্শক এখনো খালি মাঠ।

সরকারি অর্থ লোপাটের এই টাকায় ফয়সাল শুধু নিজের পকেট ভরেননি, রাজনীতিতেও ঢালাও বিনিয়োগ করেছেন।পালিত বাবা আমুর নির্বাচনী প্রচারণা, শাহজাহান ওমরের নৌকার খরচ, এমনকি ছাত্রলীগকে ২০ লাখ টাকা দিয়ে ছাত্র আন্দোলন দমানোর চেষ্টা,সবখানেই তার টাকার ছড়াছড়ি।

কিন্তু ২০২৪ সালের ৫ আগস্টে আওয়ামী ফ্যাসিবাদী সরকারের পতনের পর বেঁচে থাকার মহড়া দিলেন ভিন্ন নাটকে। একদিনে আওয়ামী পরিচয় উধাও, রাতারাতি তিনি হলেন বিএনপিপন্থী কর্মকর্তা! অবৈধ অর্থের জোরে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে আইইবি বরিশাল কমিটির ভাইস চেয়ারম্যানের চেয়ারে বসলেন। বদলির আদেশ হলেও স্থানীয় এক ঠিকাদারের টাকার জোরে আজও বহাল তবিয়তে,বরিশাল গণপূর্তের সিন্ডিকেটের সর্দার।”

প্রশ্ন উঠছে, এত কোটি কোটি টাকার দুর্নীতি, এত অপকর্ম,তবুও কেন কর্তৃপক্ষ নিশ্চুপ? নাকি ফয়সাল আলমের টাকার মেশিনের সামনে সবারই মুখ বন্ধ?

একাধিকবার ফোন করেও ফয়সালের কোনো জবাব পাওয়া যায়নি। যেন টাকার শব্দই তার একমাত্র ভাষা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST