রয়টার্সবাংলা ফেনী প্রতিনিধি :
২০/০১/২০২৬ রোজ মঙ্গলবার
ফেনীতে প্রায় দুই হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তির নাম মোঃ মোস্তফা (৩০)।
পুলিশ সূত্রে জানা যায়, অদ্য ১৯ জানুয়ারি ২০২৬ খ্রি. রাত আনুমানিক ১২টা ০৫ মিনিটের সময় ফেনী মডেল থানাধীন কালিদহ ইউনিয়নের লালপোল এলাকায় স্টার লাইন পাম্পের সামনে স্থানীয় জনতা সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করে। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে খবর দিলে ফেনী মডেল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে হেফাজতে নেয়।
আটক মোঃ মোস্তফার দেহ তল্লাশি করে তার পরিহিত প্যান্টের ডান পকেট থেকে নীল রঙের ১০টি পলিপ্যাকেট উদ্ধার করা হয়। এর মধ্যে ৯টি প্যাকেটে প্রতিটিতে ২০০ পিস করে মোট ১ হাজার ৮০০ পিস এবং অপর একটি প্যাকেটে ১৯০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। উদ্ধারকৃত ইয়াবার মোট সংখ্যা ১ হাজার ৯৯০ পিস, যার মোট ওজন প্রায় ১৯৯ গ্রাম।
এ সময় মাদক ব্যবসার কাজে ব্যবহৃত একটি পুরাতন লাল রঙের ১৫০ সিসি মোটরসাইকেলও উদ্ধার করা হয়। মোটরসাইকেলটির রেজিস্ট্রেশন নম্বর ফেনী-ল-১১-৩৫৮৪।
আটক মোঃ মোস্তফা ফুলগাজী উপজেলার শ্রীচন্দ্রপুর এলাকার বাসিন্দা হলেও বর্তমানে ফেনী পৌরসভার বারেহীপুর এলাকার সিরাজ কলোনীতে বসবাস করছিলেন বলে জানা গেছে।
পুলিশ জানায়, উদ্ধারকৃত ইয়াবা ও মোটরসাইকেল জব্দ করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আটক আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
তারিখ :19/1/2026
সময় : আজ দুপুর 2 টা