মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
Logo জলকেলির মধ্য দিয়ে শেষ হলো পাহাড়ের সামাজিক উৎসব Logo শুভ নববর্ষ উপলক্ষে গাজীপুর জেলা প্রশাসন, গাজীপুর সাংস্কৃতিক ঐক্য যৌথভাবে বর্ণাঢ্য শোভাযাত্রা আয়োজন Logo গাজীপুরে সংস্কৃতি ঐক্য বর্ণাঢ্য শোভাযাত্রায় জম কালো অনুষ্ঠানের মধ্য দিয়ে আত্মপ্রকাশ করে Logo নোয়াখালীতে ১ হাজার ৩৩০ পিস ইয়াবা ও ৮০ হাজার টাকা সহ আটক ১ Logo মোংলায় যৌথ বাহিনীর অভিযানে নারী মাদক কারবারি গ্রেপ্তার: বিদেশি মদ ও নগদ টাকা উদ্ধার Logo নোয়াখালীতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান: তিনটিআগ্নেয়াস্ত্র ও ২০ রাউন্ড কার্তুজ উদ্ধার Logo পুলিশ সুপারের নির্দেশনায় নওগাঁয় পৃথক মাদকবিরোধী অভিযানে ৬ কেজি গাঁজা, ২২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ২৫ লিটার চুলাই মদসহ ৭ জন গ্রেফতার Logo ফেনীতে প্রায় দুই হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক Logo রেড ক্রিসেন্ট সোসাইটি গাজীপুর নির্বাচন বিএনপি-সমর্থিত বাবুল–টুলু প্যানেল জয়ী Logo রেড ক্রিসেন্ট সোসাইটি গাজীপুর নির্বাচন বিএনপি-সমর্থিত বাবুল–টুলু প্যানেল জয়ী
শিরোনাম:
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন । যোগাযোগঃ ০১৭১২৫৭৩৯০৯ /০১৯৭২৫৭৩৯০৯

জয়দেবপুর রেল ক্রসিং এ দুর্ঘটনায় রানী বিলাশমনির ছাত্র নিহতের প্রতিবাদে ছাত্র শিক্ষক জনতার মানববন্ধন

Reporter Name / ৩৮৯ Time View
Update : শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ২:৫৪ পূর্বাহ্ন

শিখা রহমান :- রয়টার্স বাংলা গাজীপুর

 

 

 

নিরাপদে চলাচলের জন্য গাজীপুর শহরের জয়দেবপুর রেলক্রসিংয়ে ফুটওভার ব্রীজসহ ও ফ্লাইওভার করাসহ দ্রুত শহরের রাস্তা মেরামতের দাবিতে মানববন্ধন করেন রানী বিলাসমনি সরকারি বালক উচ্চ বিদ‍্যালয়ের শিক্ষার্থী, শিক্ষকসহ
স্থানীয় জনতা।
বৃহস্পতিবার দুপুর গাজীপুর ডিসি অফিসের সামনে রাজবাড়ী রোডে রাণীবিলাসমনি স্কলের ছাত্র-শিক্ষকদের আয়োজনে এক মানববন্ধন অনুষ্টিত হয়।

 

উক্ত মানববন্ধনে
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো আক্তার হোসেন মিয়ার সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক জসীম উদ্দীনের সঞ্চালনায় বক্তব্য রাখেন -সিনি: শিক্ষক আবু জাফর মুহাম্মদ সালেহ, মোখলেছুর চৌধুরী, নাসরিন আঞ্জুমান রুনী, নিহত ছাত্রের নানা পিটিআই সহকারি সুপার সুলতান উদ্দিন মুকামি ও
শিক্ষার্থী শেখ আবু রায়হান, আব্দুল্লাহ, আদিব মাহমুদ প্রমূখ।

মানববন্ধনে বক্তারা বলেন-
শহরের শিক্ষার্থী ও জনগন যেন নিরাপদে রাস্থায় চলাচল করতে পারে তার জন্য রেলক্রসিং ফুটওভারব্রীজ,স্কুলের সামনে সিএনজি,অটোরিকশা যানজট নিরসন, দ্রুত রাস্তা মেরামতের দাবি করা হয়।
উল্লেখ্য যে, উক্ত বিদ্যালয়ের ৮ম শ্রেণীর এফ শাখার শিক্ষার্থী ইয়াসিন আদনান ১৯ নভেম্বর শিববাড়ি মোড় থেকে প্রাইভেট পড়ে স্কুলে যাওয়া সময়
জয়দেবপু রেলক্রসিং পারাপারের সময় ট্রেনের ধাক্কায় গুরুতর রক্তাক্ত জখম হয়।
পরে আশেপাশের লোকজন এসে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার বেগতি দেখে ঢাকা নিউরো সাইন্স হসপিটালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় ঐদিন রাত সাড়ে ৬টার দিকে সে মারা যায়।
ছাত্রের অকাল মৃত্যতে স্কুল পরিবার শোকাহত।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো আক্তার হোসেন মিয়া সভাপতিত্ব করেন।

উপস্থিত সাংবাদিকবৃন্দ,অভিভাবক, শিক্ষার্থীদের ধন্যবাদ জানিয়ে প্রধান শিক্ষক মানববন্ধনের সমাপ্তি ঘোষণা করে বক্তব্য শেষ করেন।

গাজীপুর
2১/১১/২৪


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST