মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
Logo জলকেলির মধ্য দিয়ে শেষ হলো পাহাড়ের সামাজিক উৎসব Logo শুভ নববর্ষ উপলক্ষে গাজীপুর জেলা প্রশাসন, গাজীপুর সাংস্কৃতিক ঐক্য যৌথভাবে বর্ণাঢ্য শোভাযাত্রা আয়োজন Logo গাজীপুরে সংস্কৃতি ঐক্য বর্ণাঢ্য শোভাযাত্রায় জম কালো অনুষ্ঠানের মধ্য দিয়ে আত্মপ্রকাশ করে Logo নোয়াখালীতে ১ হাজার ৩৩০ পিস ইয়াবা ও ৮০ হাজার টাকা সহ আটক ১ Logo মোংলায় যৌথ বাহিনীর অভিযানে নারী মাদক কারবারি গ্রেপ্তার: বিদেশি মদ ও নগদ টাকা উদ্ধার Logo নোয়াখালীতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান: তিনটিআগ্নেয়াস্ত্র ও ২০ রাউন্ড কার্তুজ উদ্ধার Logo পুলিশ সুপারের নির্দেশনায় নওগাঁয় পৃথক মাদকবিরোধী অভিযানে ৬ কেজি গাঁজা, ২২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ২৫ লিটার চুলাই মদসহ ৭ জন গ্রেফতার Logo ফেনীতে প্রায় দুই হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক Logo রেড ক্রিসেন্ট সোসাইটি গাজীপুর নির্বাচন বিএনপি-সমর্থিত বাবুল–টুলু প্যানেল জয়ী Logo রেড ক্রিসেন্ট সোসাইটি গাজীপুর নির্বাচন বিএনপি-সমর্থিত বাবুল–টুলু প্যানেল জয়ী
শিরোনাম:
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন । যোগাযোগঃ ০১৭১২৫৭৩৯০৯ /০১৯৭২৫৭৩৯০৯

বাসে ডাকাতি ও শ্লীলতাহানি: সাভার থেকে গ্রেপ্তার ৩

Reporter Name / ২০৭ Time View
Update : শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫, ৩:০৫ অপরাহ্ন

 

 

 

 

 

রয়টার্স বাংলা টাঙ্গাইল প্রতিনিধি

 

২২/২/২০২৫

 

 

 

 

 

প্রেস ব্রিফিংয়ে বলা হয়, ১৮ ফেব্রুয়ারি রাত পৌনে ২টা থেকে রাত ৪টা পর্যন্ত রাজশাহীগামী ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চলন্ত বাসে ডাকাতি ও নারীর শ্লীলতাহানির ঘটনা ঘটে। শুক্রবার রাত ২টার দিকের বাসযাত্রী ওমর আলী মির্জাপুর থানায় একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের ২৪ ঘণ্টার মধ্যে পুলিশ সুপার মিজানুর রহমানের নির্দেশনায় মির্জাপুর থানা পুলিশ ও টাঙ্গাইলের গোয়েন্দা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে সাভার মডেল থানায় অভিযান চালায়।

শুক্রবার বিকেল ৫টা ৩০ মিনিটে সাভার মডেল থানার গেন্ডা এলাকা থেকে তিন ডাকাতকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারদের কাছ থেকে ৩টি মোবাইল সেট, ১টি ছুরি এবং নগদ ২৯ হাজার ৩৭০ টাকা উদ্ধার করা হয়।

প্রেস ব্রিফিংয়ে আরো জানানো হয়, গ্রেপ্তাররা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। গ্রেপ্তার আসামি মো. শহিদুল ইসলাম ওরফে মহিদুল ওরফে মহিতের বিরুদ্ধে সিরাজগড়ঞ্জ জেলার উল্লাপাড়া থানায় ১টি ও সাভার মডেল থানায় ১টি বাস ডাকাতির মামলাসহ মোট ৫টি মামলা রয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা টাঙ্গাইল জেলা গোয়েন্দা পুলিশের এসআই আহসান বলেন, গ্রেপ্তার সবুজ ও শরীফ ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন এবং আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে রাজি হয়েছে। অপরদিকে শহীদুর ইসলাম ওরফে মহিদুল ওরফে মহিতকে আরো জিজ্ঞাসাবাদের প্রয়োজন থাকায় তাকে ৫ দিনের রিমান্ড আবেদনসহ আদালতে পাঠানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST