১ লা মে ২০২৫
রোজ বৃহস্পতিবার
রয়টার্স বাংলা সম্পাদক প্রকাশক
গাজীপুরের শ্রীপুরে নিজ সন্তানকে হত্যার পর থানায় এসে তা স্বীকার করে আত্মসমর্পণ করেছেন মোহাম্মদ আলী (৭০) নামে এক ব্যক্তি। বুধবার (৩০ এপ্রিল) সকালে থানায় এসে আত্মসমর্পণ করেন ওই পিতা। পিতার নাম মোহাম্মদ (৭০) আলী শ্রীপুর উপজেলার প্রহলাদপুর ইউনিয়নের নানাইয়া এলাকার আব্দুর রশিদের ছেলে। মোহাম্মদ আলীর দেয়া তথ্য মতে পুলিশ তার বাড়ির মেঝে থেকে ছেলে মোঃ আনোয়ার হোসেনের (২৬) মরদেহ উদ্ধার করে।ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মন্ডল বলেন,’ বুধবার সকালে ওই বৃদ্ধ থানার কর্তব্যরত পুলিশ অফিসারের কাছে উপস্থিত হন। তিনি সেখানে এসে জানান, নিজ হাতে তার ছেলেকে হত্যা করেছেন। পরে পুলিশ স্থানীয় ভাবে খোঁজ নিয়ে বিষয়টি নিশ্চিত হয়।পারিবারিক সূত্র থেকে জানা যায় আনোয়ার হোসেন দুই দফা বিদেশে চাকরি করেছেন। প্রথমবার চার বছর সৌদি আরবে ছিলেন। পরবর্তীতে আরও দুই বছরের জন্য মালয়েশিয়ায় গিয়েছিলেন। সেখান থেকে ২০২৪ সালের মার্চ মাসে দেশে ফিরেন। এরপর তিনি মাদকাসক্ত হয়ে যান নেশার টাকার জন্য আনোয়ার হোসেন বাবা, মা ও বোনকে মারধর করতেন।আনোয়ার হোসেনের মামা আব্দুল জলিল বলেন,’ প্রায়ই আনোয়ার হোসেন তার বাবাকে নেশার টাকা দেওয়ার জন্য চাপ দিতেন। টাকা না দিলে মারধর করতেন। এসব বিষয়ে পরিবারের পক্ষ থেকে কয়েক দফা আনোয়ার হোসেন কে বোঝানো হয়। কিন্তু আনোয়ার হোসেন দিনকে দিন আরও বেশি আসক্ত হয়ে পড়েন। নেশার টাকার জন্য বাবা তার জমি বিক্রি করতে বাধ্য হয়েছেন। এই ব্যাপারে
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) জয়নাল আবেদীন মন্ডল বলেন, ‘বুধবারের ভোর রাতের দিকে ওই বৃদ্ধ দা দিয়ে কুপিয়ে ছেলেকে হত্যা করেছে। সকালে থানায় এসে স্বীকার করেছেন। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ব্যবহৃত দা উদ্ধার করেছি।