শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo জলকেলির মধ্য দিয়ে শেষ হলো পাহাড়ের সামাজিক উৎসব Logo শুভ নববর্ষ উপলক্ষে গাজীপুর জেলা প্রশাসন, গাজীপুর সাংস্কৃতিক ঐক্য যৌথভাবে বর্ণাঢ্য শোভাযাত্রা আয়োজন Logo গাজীপুরে সংস্কৃতি ঐক্য বর্ণাঢ্য শোভাযাত্রায় জম কালো অনুষ্ঠানের মধ্য দিয়ে আত্মপ্রকাশ করে Logo নোয়াখালীতে ১ হাজার ৩৩০ পিস ইয়াবা ও ৮০ হাজার টাকা সহ আটক ১ Logo মোংলায় যৌথ বাহিনীর অভিযানে নারী মাদক কারবারি গ্রেপ্তার: বিদেশি মদ ও নগদ টাকা উদ্ধার Logo নোয়াখালীতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান: তিনটিআগ্নেয়াস্ত্র ও ২০ রাউন্ড কার্তুজ উদ্ধার Logo পুলিশ সুপারের নির্দেশনায় নওগাঁয় পৃথক মাদকবিরোধী অভিযানে ৬ কেজি গাঁজা, ২২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ২৫ লিটার চুলাই মদসহ ৭ জন গ্রেফতার Logo ফেনীতে প্রায় দুই হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক Logo রেড ক্রিসেন্ট সোসাইটি গাজীপুর নির্বাচন বিএনপি-সমর্থিত বাবুল–টুলু প্যানেল জয়ী Logo রেড ক্রিসেন্ট সোসাইটি গাজীপুর নির্বাচন বিএনপি-সমর্থিত বাবুল–টুলু প্যানেল জয়ী
শিরোনাম:
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন । যোগাযোগঃ ০১৭১২৫৭৩৯০৯ /০১৯৭২৫৭৩৯০৯

বেগমগঞ্জে একাধিক মামলার আসামিকে পিটিয়ে হত্যার ঘটনায় থানায় মামলা ; গ্রেফতার আতঙ্কে সাধারণ মানুষ

Reporter Name / ৫৪৫ Time View
Update : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫, ১২:১৭ পূর্বাহ্ন

 

রয়টার্স বাংলা >নোয়াখালী প্রতিনিধি

৯/১২/২০২৫ইং রোজ মঙ্গলবার

নোয়াখালীর বেগমগঞ্জে প্রকাশ্যে ফখরুল ইসলাম মন্জু ওরফে বলি (২৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে।
তবে পুলিশের ভাষ্যমতে, নিহত যুবক একাধিক মামলার আসামি। তার বিরুদ্ধে ডাকাতি, ছিনতাই, সন্ত্রাসী কর্মকান্ডের অভিযোগ রয়েছে।

মঙ্গলবার বিকেলে মামলা হওয়ার বিষয়টি নিশ্চিত করেন বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ বারী।

এর আগে, একই দিন সকালে মামলাটি রুজু করা হয়। গত সোমবার (৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে পূর্ব শত্রুতা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উপজেলার হাজীপুর ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের মান্দার বাড়ির দরজায় এ হত্যাকান্ডের ঘটনা ঘটে।

জানা যায়, মামলার বাদী বদিউজ্জামান। ছেলে হত্যার ঘটনায় তিনি বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় ৮জনের নাম উল্লেখ করা হয়ে এবং ৮জনকে অজ্ঞাত আসামি করা হয়।

নিহত ফখরুলের বাবা গতকাল সোমবার রাতে বেগমগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। মঙ্গলবার সকালে বেগমগঞ্জ থানায় হত্যা মামলা হিসেবে রুজু করা হয়। যাহার মামলা নং-৮।

 

এলাকায় খোঁজ নিয়ে জানা যায়, নারী-পুরুষ, যুবক, কৃষক, ড্রাইভার বদির অত্যাচারে অতিষ্ঠ, গতকাল সকালে মিজানুর রহমান নামে এক লোক ২০ লাখ ৫০ হাজার টাকা নিয়ে বাড়ি থেকে চৌমুহনী বাজারের উদ্দেশ্যে বের হয় তার জমি রেজিস্ট্রি সম্পূর্ণ করতে।

যাত্রা পথে উপজেলার মনতাজ স্যারের বাড়ির সামনে পৌঁছলে বলি ও তার সাঙ্গপাঙ্গরা সিএনজি চালিত অটোরিকশা থেকে নামিয়ে মারধর করে টাকা গুলো ছিনিয়ে নেয়।

পরে খবর পেয়ে স্থানীয় লোকজন সেখানে গিয়ে বলিকে গণপিটুনি দিলে সে মারা যায়। তাৎক্ষণিক বিক্ষুদ্ধ এলাকাবাসী সন্ত্রাসীদের বিচারের দাবিতে বিক্ষোভ করে এবং নিহত বলির আড্ডা খানায় হামলা চালায়।

তবে নিহত ফখরুলের বাবা বদিউজ্জামান অভিযোগ নাকচ করে দিয়ে বলেন, পূর্ব শত্রুতার জেরে আমার ছেলে ফখরুলকে ধরে নিয়ে নৃশংস ভাবে হত্যা করা হয়। আমি হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ বারী আরও বলেন, মামলা নেওয়া হয়েছে। তবে তদন্তের স্বার্থে এখনই কিছু বলা যাচ্ছেনা। পুলিশ আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চালাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST