শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo জলকেলির মধ্য দিয়ে শেষ হলো পাহাড়ের সামাজিক উৎসব Logo শুভ নববর্ষ উপলক্ষে গাজীপুর জেলা প্রশাসন, গাজীপুর সাংস্কৃতিক ঐক্য যৌথভাবে বর্ণাঢ্য শোভাযাত্রা আয়োজন Logo গাজীপুরে সংস্কৃতি ঐক্য বর্ণাঢ্য শোভাযাত্রায় জম কালো অনুষ্ঠানের মধ্য দিয়ে আত্মপ্রকাশ করে Logo নোয়াখালীতে ১ হাজার ৩৩০ পিস ইয়াবা ও ৮০ হাজার টাকা সহ আটক ১ Logo মোংলায় যৌথ বাহিনীর অভিযানে নারী মাদক কারবারি গ্রেপ্তার: বিদেশি মদ ও নগদ টাকা উদ্ধার Logo নোয়াখালীতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান: তিনটিআগ্নেয়াস্ত্র ও ২০ রাউন্ড কার্তুজ উদ্ধার Logo পুলিশ সুপারের নির্দেশনায় নওগাঁয় পৃথক মাদকবিরোধী অভিযানে ৬ কেজি গাঁজা, ২২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ২৫ লিটার চুলাই মদসহ ৭ জন গ্রেফতার Logo ফেনীতে প্রায় দুই হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক Logo রেড ক্রিসেন্ট সোসাইটি গাজীপুর নির্বাচন বিএনপি-সমর্থিত বাবুল–টুলু প্যানেল জয়ী Logo রেড ক্রিসেন্ট সোসাইটি গাজীপুর নির্বাচন বিএনপি-সমর্থিত বাবুল–টুলু প্যানেল জয়ী
শিরোনাম:
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন । যোগাযোগঃ ০১৭১২৫৭৩৯০৯ /০১৯৭২৫৭৩৯০৯

‘ফ্রেন্ডস স্টাফ সমাজ কল্যান সংস্থা’র ৭ম বর্ষে প্রদার্পন উপলক্ষে গুনিজনকে সংবর্ধনা প্রদান

Reporter Name / ৪৮১ Time View
Update : রবিবার, ২ অক্টোবর, ২০২২, ৯:২১ পূর্বাহ্ন

ফারুক আহমদ
স্টাফ রিপোর্টার

সিলেটের বিশ্বনাথ ও সুনামগঞ্জের ছাতক উপজেলার সীমান্তবর্তী সোনালী বাংলা বাজারে ‘ফ্রেন্ডস স্টাফ সমাজ কল্যান সংস্থা’র ৭ম বর্ষে পদার্পণ উপলক্ষে গুনিজনকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

শনিবার ১ অক্টোবর বিকেল ৪ টায় বিশ্বনাথ উপজেলার সীমান্তবর্তী লামাকাজী ইউনিয়নের ও ছাতক উপজেলার ছৈলা আফজালাবাদ ইউনিয়নের সীমান্তবর্তী সোনালী বাংলা বাজারে ওই সংবর্ধনা প্রদান করা হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য প্রবাসী সাবেক ছাত্রনেতা ছাতক উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী রফিকুল ইসলাম কিরন।

সংস্থার ভারপ্রাপ্ত সভাপতি জামাল উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আশিক আলীর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ছৈলা আফজালাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মন্জুরুল আলম, বিশ্বনাথ উপজেলা কৃষক দলের আহবায়ক ইরন মিয়া মেম্বার, আওয়ামী লীগ নেতা রইছ আলী, জিহাদুল ইসলাম, খালেদ হাসান, বাজার পরিচালনা কমিটির সাবেক সভাপতি এখলাছুর রহমান ফয়েজ, বিশ্বনাথ মহিলা কলেজের প্রতিষ্টাতা মোছন আলী, যুক্তরাজ্য প্রবাসী সালেহ আহমদ, বাজার পরিচালনা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল রুফ, জেনারেল কমিটির সাধারন সম্পাদক সোরাব উদ্দিন, কোষাধ্যক্ষ হাজি ছিদ্দেক আলী, ইরশাদ আলী।
এসময় সংবর্ধিত অতিথিদের সম্মাননা ক্রেস্ট প্রদান করেন অতিথিরা।

অনুস্টানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন বাজার মসজিদের ইমাম মাওলানা সাইদুল ইসলাম, স্বাগত বক্তব্য রাখেন সংস্থার সদস্য সেবুল আফসারী এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন সিনিয়র সদস্য আবুল কাশেম।
প্রধান অতিথির বক্তব্য রফিকুল ইসলাম কিরন সংস্থার সাফল্য কামনা করে প্রত্যেক কর্মীদের সামাজ সেবামূলক কাজের জন্য ভূয়সী প্রশংসা করেন। তিনি নিজ তহবিল থেকে সংস্থার জন্য ২০ হাজার টাকা অনুদান প্রদান করেন এবং আগামীতে তাদের পাশে থাকবেন বলে আশ্বাস প্রদান করেন। এরি সাথে
যুক্তরাজ্য প্রবাসী সালেহ আহমদ ১০ হাজার টাকা, ইউপি সদস্য ইরন মিয়া ৫ হাজার টাকা অনুদান প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা আছাব উদ্দিন, বিশিস্ট মুরুব্বি হাবিবুর রহমান, লালা মিয়া, দৌলতপুর ইউনিয়ন কৃষকলীগের সভাপতি আবুল কালাম আজাদ, সংস্থার কোষাধ্যক্ষ কছির আলী, সাংগঠনিক সম্পাদক কবির আহমদ, প্রচার সম্পাদক আব্দুল মতিন, সিনিয়র সদস্য হারুন মিয়া, সদস্য কাওছার আহমদ, নুর আহমদ, আব্দুল হান্নান, ছাদিক আলী, হাবিবুর রহমান, সংগঠক জমির আলী, মাহমুদ আলী, জহুর উদ্দিন, আছলম আলী প্রমুখ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST