বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo জলকেলির মধ্য দিয়ে শেষ হলো পাহাড়ের সামাজিক উৎসব Logo শুভ নববর্ষ উপলক্ষে গাজীপুর জেলা প্রশাসন, গাজীপুর সাংস্কৃতিক ঐক্য যৌথভাবে বর্ণাঢ্য শোভাযাত্রা আয়োজন Logo গাজীপুরে সংস্কৃতি ঐক্য বর্ণাঢ্য শোভাযাত্রায় জম কালো অনুষ্ঠানের মধ্য দিয়ে আত্মপ্রকাশ করে Logo নোয়াখালীতে ১ হাজার ৩৩০ পিস ইয়াবা ও ৮০ হাজার টাকা সহ আটক ১ Logo মোংলায় যৌথ বাহিনীর অভিযানে নারী মাদক কারবারি গ্রেপ্তার: বিদেশি মদ ও নগদ টাকা উদ্ধার Logo নোয়াখালীতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান: তিনটিআগ্নেয়াস্ত্র ও ২০ রাউন্ড কার্তুজ উদ্ধার Logo পুলিশ সুপারের নির্দেশনায় নওগাঁয় পৃথক মাদকবিরোধী অভিযানে ৬ কেজি গাঁজা, ২২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ২৫ লিটার চুলাই মদসহ ৭ জন গ্রেফতার Logo ফেনীতে প্রায় দুই হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক Logo রেড ক্রিসেন্ট সোসাইটি গাজীপুর নির্বাচন বিএনপি-সমর্থিত বাবুল–টুলু প্যানেল জয়ী Logo রেড ক্রিসেন্ট সোসাইটি গাজীপুর নির্বাচন বিএনপি-সমর্থিত বাবুল–টুলু প্যানেল জয়ী
শিরোনাম:
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন । যোগাযোগঃ ০১৭১২৫৭৩৯০৯ /০১৯৭২৫৭৩৯০৯

গাজীপুর থেকে ঢাকামুখী অফিসগামীদের জন্য চালু হচ্ছে ৪ জোড়া ট্রেন

Reporter Name / ৩৫৩ Time View
Update : শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ১০:০৭ অপরাহ্ন

রয়টার্স বাংলা ঢাকা প্রতিনিধি

১৩ ডিসেম্বর ২০২৪, ১৯:৫২

 

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

 

গাজীপুর থেকে ঢাকামুখী অফিসগামীদের সুবিধার্থে ঢাকা-জয়দেবপুর রুটে ৪ জোড়া যাত্রীবাহী ট্রেন চালু হচ্ছে।


রবিবার (১৫ ডিসেম্বর) থেকে এসব ট্রেন চলাচল করবে। ঢাকার টঙ্গী, তেজগাঁও ও বিমানবন্দর স্টেশনে ট্রেনগুলো থামবে।

বাংলাদেশ রেলওয়ের পরিচালক (জনসংযোগ) নাহিদ হাসান খান গণমাধ্যমে এক বিজ্ঞপ্তি পাঠিয়ে এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংশ্লিষ্ট স্টেশনের কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করা যাবে। এ রুটে চলাচলকারী ট্রেনগুলো হচ্ছে তুরাগ কমিউটার-১, তুরাগ কমিউটার-২, তুরাগ কমিউটার-৩ ও তুরাগ কমিউটার-৪ এবং জয়দেবপুর কমিউটার-১, জয়দেবপুর কমিউটার-২, জয়দেবপুর কমিউটার-৩ ও জয়দেবপুর কমিউটার-৪।
এতে আরও বলা হয়, তুরাগ কমিউটার-২ জয়দেবপুর থেকে সকাল সাড়ে ৬টায় ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে। তেজগাঁও, বনানী, ঢাকা বিমানবন্দর, টঙ্গী ও ধীরাশ্রম স্টেশনে এ ট্রেন থামবে। তুরাগ কমিউটার-৪ ট্রেনটি জয়দেবপুর থেকে রাত ১১টা ৪৫ মিনিটে ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে। এটি তেজগাঁও, ঢাকা বিমানবন্দর ও টঙ্গী স্টেশনে থামবে।

জয়দেবপুর কমিউটার-২ ও জয়দেবপুর কমিউটার-৪ ট্রেনটি জয়দেবপুর থেকে যথাক্রমে সকাল ৭টা ১০ মিনিট ও দুপুর সাড়ে ১২টায় ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে। ট্রেন দুটি তেজগাঁও, বনানী, ঢাকা বিমানবন্দর ও টঙ্গী স্টেশনে থামবে।

 

তুরাগ কমিউটার-১ ঢাকা থেকে বিকেল ৫টায় জয়দেবপুরের উদ্দেশে ছেড়ে যাবে। ট্রেনটি ঢাকা বিমানবন্দর ও টঙ্গী স্টেশনে থামবে। জয়দেবপুর কমিউটার-১ ঢাকা থেকে বিকেল ৫টা ২৫ মিনিটে জয়দেবপুরের উদ্দেশে ছেড়ে যাবে। তেজগাঁও, ঢাকা বিমানবন্দর ও টঙ্গী স্টেশনে এ ট্রেন থামবে। জয়দেবপুর কমিউটার-৩ ঢাকা থেকে বেলা ১১টায় জয়দেবপুরের উদ্দেশে ছেড়ে যাবে। এটিও তেজগাঁও, বনানী, ঢাকা বিমানবন্দর ও টঙ্গী স্টেশনে থামবে। তুরাগ কমিউটার-৩ ঢাকা থেকে বিকেল ৫টা ২০ মিনিটে ছেড়ে যাবে। এই ট্রেন তেজগাঁও, বনানী, ঢাকা বিমানবন্দর, টঙ্গী ও ধীরাশ্রম স্টেশনে থামবে।

সূত্র আর টিভি

মন্তব্য করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST