মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
Logo জলকেলির মধ্য দিয়ে শেষ হলো পাহাড়ের সামাজিক উৎসব Logo শুভ নববর্ষ উপলক্ষে গাজীপুর জেলা প্রশাসন, গাজীপুর সাংস্কৃতিক ঐক্য যৌথভাবে বর্ণাঢ্য শোভাযাত্রা আয়োজন Logo গাজীপুরে সংস্কৃতি ঐক্য বর্ণাঢ্য শোভাযাত্রায় জম কালো অনুষ্ঠানের মধ্য দিয়ে আত্মপ্রকাশ করে Logo নোয়াখালীতে ১ হাজার ৩৩০ পিস ইয়াবা ও ৮০ হাজার টাকা সহ আটক ১ Logo মোংলায় যৌথ বাহিনীর অভিযানে নারী মাদক কারবারি গ্রেপ্তার: বিদেশি মদ ও নগদ টাকা উদ্ধার Logo নোয়াখালীতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান: তিনটিআগ্নেয়াস্ত্র ও ২০ রাউন্ড কার্তুজ উদ্ধার Logo পুলিশ সুপারের নির্দেশনায় নওগাঁয় পৃথক মাদকবিরোধী অভিযানে ৬ কেজি গাঁজা, ২২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ২৫ লিটার চুলাই মদসহ ৭ জন গ্রেফতার Logo ফেনীতে প্রায় দুই হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক Logo রেড ক্রিসেন্ট সোসাইটি গাজীপুর নির্বাচন বিএনপি-সমর্থিত বাবুল–টুলু প্যানেল জয়ী Logo রেড ক্রিসেন্ট সোসাইটি গাজীপুর নির্বাচন বিএনপি-সমর্থিত বাবুল–টুলু প্যানেল জয়ী
শিরোনাম:
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন । যোগাযোগঃ ০১৭১২৫৭৩৯০৯ /০১৯৭২৫৭৩৯০৯

বৈষম্যবিরোধী নেতাদের ওপর হামলা: ৯ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩

Reporter Name / ২০৮ Time View
Update : মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫, ৭:১৪ অপরাহ্ন

বৈষম্যবিরোধী নেতাদের ওপর হামলা: ৯ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩কোলাজ

রয়টার্স বাংলা গাইবান্ধা প্রতিনিধি

 প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২

 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গাইবান্ধা জেলা শাখার যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম আকাশ, মেহেদী হাসান ও যুগ্ম সদস্য সচিব শেফাউর রহমান শিপনের ওপর হামলার ঘটনায় ৯ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ৯ থেকে ১০ জনকে আসামি করে মামলা হয়েছে।

গতকাল সোমবার সংগঠনটির জেলা শাখার যুগ্ম সদস্য সচিব আসাদুজ্জামান বাদী হয়ে রাতেই সদর থানায় মামলাটি দায়ের করেন।

তিনি জানান, বাদির লিখিত অভিযোগটি মামলা হিসেবে রুজু করা হয়েছে। মামলার পরপরই অভিযান চালিয়ে হামলার ঘটনায় জড়িত সুমন, কিরণ ও নাজমুল নামে ৩ জনকে গ্রেপ্তার করা হয়। এছাড়া মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। আসামিদের বাড়ি শহরের বিভিন্ন মহল্লায়।

এসময় হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন ছাত্রনেতারা। একই সঙ্গে হামলার ঘটনার সময় সদর থানার ওসিসহ পুলিশের নীরব ভূমিকায় প্রতিবাদ জানিয়ে তাদের শাস্তির দাবি জানানো হয়।

সোমবার রাত সাড়ে ৯টার দিকে শহরের স্বাধীনতা প্রাঙ্গণে মাসব্যাপী কুটির শিল্প ও পণ্য মেলায় একদল দুর্বৃত্ত ছাত্র নেতাদের ওপর হামলা চালায়। এক পর্যায়ে হামলাকারীরা ধারালো ছোড়া দিয়ে আঘাত করলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গাইবান্ধা জেলার যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম আকাশ, মেহেদী হাসান ও যুগ্ম সদস্য সচিব শেফাউর রহমান শিপন আহত হন।

পরে তাদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পর রাত ১২টার দিকে হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে সদর থানা ঘেরাও করে বিক্ষোভ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।

খবর পেয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহমুদ আল হাসান ও সেনাবাহিনীর সদস্যরা সদর হাসপাতালে যান। এসময় আহতদের খোঁজখবর নিয়ে ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও তাদের কঠোর শাস্তির ব্যবস্থার আশ্বাস দেন তিনি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST