বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo জলকেলির মধ্য দিয়ে শেষ হলো পাহাড়ের সামাজিক উৎসব Logo শুভ নববর্ষ উপলক্ষে গাজীপুর জেলা প্রশাসন, গাজীপুর সাংস্কৃতিক ঐক্য যৌথভাবে বর্ণাঢ্য শোভাযাত্রা আয়োজন Logo গাজীপুরে সংস্কৃতি ঐক্য বর্ণাঢ্য শোভাযাত্রায় জম কালো অনুষ্ঠানের মধ্য দিয়ে আত্মপ্রকাশ করে Logo নোয়াখালীতে ১ হাজার ৩৩০ পিস ইয়াবা ও ৮০ হাজার টাকা সহ আটক ১ Logo মোংলায় যৌথ বাহিনীর অভিযানে নারী মাদক কারবারি গ্রেপ্তার: বিদেশি মদ ও নগদ টাকা উদ্ধার Logo নোয়াখালীতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান: তিনটিআগ্নেয়াস্ত্র ও ২০ রাউন্ড কার্তুজ উদ্ধার Logo পুলিশ সুপারের নির্দেশনায় নওগাঁয় পৃথক মাদকবিরোধী অভিযানে ৬ কেজি গাঁজা, ২২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ২৫ লিটার চুলাই মদসহ ৭ জন গ্রেফতার Logo ফেনীতে প্রায় দুই হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক Logo রেড ক্রিসেন্ট সোসাইটি গাজীপুর নির্বাচন বিএনপি-সমর্থিত বাবুল–টুলু প্যানেল জয়ী Logo রেড ক্রিসেন্ট সোসাইটি গাজীপুর নির্বাচন বিএনপি-সমর্থিত বাবুল–টুলু প্যানেল জয়ী
শিরোনাম:
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন । যোগাযোগঃ ০১৭১২৫৭৩৯০৯ /০১৯৭২৫৭৩৯০৯

রংপুরে আনসার-ভিডিপির ১৪ দিন মেয়াদি মৌলিক প্রশিক্ষণ উদ্বোধন

Reporter Name / ৩৬৬ Time View
Update : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫, ১১:৫৫ অপরাহ্ন

রায়টার্স > বাংলা রংপুর প্রতিনিধিঃ

৯/১২/২৫ইং রোজ মঙ্গলবার

 

 

রংপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপজেলা/থানা আনসার সদস্যদের জন্য ১৪ দিন মেয়াদি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধন হয়েছে। মঙ্গলবার সকালে নগরের মাহিগঞ্জ আনসার-ভিডিপি প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ উদ্বোধন করেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রংপুর রেঞ্জের উপমহাপরিচালক মোহাম্মদ আবদুল আউয়াল, বিভিএম, পিভিএমএস।

উদ্বোধনী বক্তব্যে তিনি আনসার-ভিডিপির ঐতিহাসিক অবদান তুলে ধরে বলেন, “শিক্ষার পাশাপাশি প্রশিক্ষণ হলো প্রগতির চালিকাশক্তি। মৌলিক ও পেশাভিত্তিক প্রশিক্ষণ গ্রহণের মধ্য দিয়েই দক্ষ জনবল তৈরি হয়, যা জাতীয় উন্নয়ন ও সমৃদ্ধির মূল চাবিকাঠি।”

তিনি আরও বলেন, বাহিনী দীর্ঘদিন ধরে আইন–শৃঙ্খলা রক্ষা, স্বনির্ভরতা অর্জন, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং আর্থিক উন্নয়ন লক্ষ্যে বিভিন্নমুখী কার্যক্রম পরিচালনা করে আসছে। সমাজ ও পরিবারে উন্নয়ন নিশ্চিত করতে প্রশিক্ষণার্থীদের কঠোর পরিশ্রম, শৃঙ্খলাবোধ এবং অর্জিত জ্ঞান কাজে লাগানোর আহ্বান জানান তিনি।

এদিকে রংপুর সদর উপজেলার পালিচড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১০ দিন মেয়াদি গ্রামভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের ক্লাস গ্রহণ করেন উপমহাপরিচালক মোহাম্মদ আবদুল আউয়াল।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুর আনসার-ভিডিপির জেলা কমান্ড্যান্ট ও প্রশিক্ষণ কোর্সের অধিনায়ক রাশেদুল ইসলাম, বিএএমএস। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সার্কেল অ্যাডজুট্যান্ট মো. সাইদুল ইসলাম, সদর উপজেলা প্রশিক্ষক মো. মনিরুজ্জামান এবং ব্যাটালিয়ান আনসারের বিভিন্ন পদবির প্রশিক্ষকেরা।
প্রশিক্ষণ কার্যক্রম যুগোপযোগী করার জন্য বাহিনীর মহাপরিচালককে ধন্যবাদ জানান উপমহাপরিচালক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST