শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:২১ অপরাহ্ন
শিরোনামঃ
Logo শুভ নববর্ষ উপলক্ষে গাজীপুর জেলা প্রশাসন, গাজীপুর সাংস্কৃতিক ঐক্য যৌথভাবে বর্ণাঢ্য শোভাযাত্রা আয়োজন Logo গাজীপুরে সংস্কৃতি ঐক্য বর্ণাঢ্য শোভাযাত্রায় জম কালো অনুষ্ঠানের মধ্য দিয়ে আত্মপ্রকাশ করে Logo নোয়াখালীতে ১ হাজার ৩৩০ পিস ইয়াবা ও ৮০ হাজার টাকা সহ আটক ১ Logo মোংলায় যৌথ বাহিনীর অভিযানে নারী মাদক কারবারি গ্রেপ্তার: বিদেশি মদ ও নগদ টাকা উদ্ধার Logo নোয়াখালীতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান: তিনটিআগ্নেয়াস্ত্র ও ২০ রাউন্ড কার্তুজ উদ্ধার Logo পুলিশ সুপারের নির্দেশনায় নওগাঁয় পৃথক মাদকবিরোধী অভিযানে ৬ কেজি গাঁজা, ২২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ২৫ লিটার চুলাই মদসহ ৭ জন গ্রেফতার Logo ফেনীতে প্রায় দুই হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক Logo রেড ক্রিসেন্ট সোসাইটি গাজীপুর নির্বাচন বিএনপি-সমর্থিত বাবুল–টুলু প্যানেল জয়ী Logo রেড ক্রিসেন্ট সোসাইটি গাজীপুর নির্বাচন বিএনপি-সমর্থিত বাবুল–টুলু প্যানেল জয়ী Logo গাজীপুরে গণমাধ্যমের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
শিরোনাম:
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন । যোগাযোগঃ ০১৭১২৫৭৩৯০৯ /০১৯৭২৫৭৩৯০৯

দেনার জালে ফাঁসিয়ে গৃহবধূকে ধর্ষণ, প্রতিশোধে খুন হন সুদে মহাজন

Reporter Name / ৩৫৬ Time View
Update : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫, ১:২৪ পূর্বাহ্ন

রয়টার্স বাংলা নড়াইল জেলা প্রতিনিধি

২৮ সেপ্টেম্বর ২০২৫

রোজ সোমবার

 

 

 

নড়াইলে সুদে দেনার জালে ফাঁসিয়ে প্রতিবেশি গৃহবধূকে দিনের পর দিন ধর্ষণের প্রতিশোধ নিতে ধর্ষিতার স্বামী গোপনাঙ্গ ও গলাকেটে হত্যা করে সুদে মহাজন আকবর ফকিরকে। হত্যাকাণ্ডের ৭২ ঘণ্টা মধ্যে পুলিশের জালে আটক অভিযুক্ত বাবু সরদারকে সোমবার (২৯) সেপ্টেম্বর দুপুরে আদালতে তোলা হলে আসামি সেখানে আকবর ফকির হত্যার দায় স্বীকার করেছেন।

জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মারুফ হাসানের আদালতে আসামি নিজ জবানবন্দিতে এ দায় স্বীকার করেন।

পুলিশ ও এলাকাবাসী জানায়, ১০ হাজার টাকা সুদে দেনায় ফাঁসিয়ে নড়াইল সদরের শড়াতলা গ্রামের সুদে মহাজন আকবর ফকির তার হত-দরিদ্র প্রতিবেশি চাতাল শ্রমিক বাবু সরদারের পরিবারকে জিম্মি করে বাবুর স্ত্রীকে দীর্ঘদিন যাবৎ ধর্ষণ করে আসছিল। দেনাগ্রস্ত বাবু সরদার সবকিছু জেনে নীরবে সহ্য করলেও মনে মনে আকবর ফকিরকে হত্যার পরিকল্পনা করতে থাকে।

সেই পরিকল্পনার অংশ হিসেবে ২৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাতে আকবর ফকিরকে কৌশলে শড়াতলা গ্রামের পার্শ্ববর্তী বুড়িখালী গ্রামের নির্জন বিলপাড়ে ডেকে নিয়ে কোমল পানীয়র সঙ্গে চেতনা নাশক খাইয়ে অচেতন করে হাত-পা বেঁধে গোপনাঙ্গ ও গলাকটে হত্যা করে।

এ ঘটনার পর হত্যা রহস্য উদঘাটনে পুলিশ মাঠে নেমে বাবু সরদার কে আটক করতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাবু পুলিশের নিকট হত্যার দায় স্বীকার করলে সোমবার (২৯) সেপ্টেম্বর দুপুরে তাকে আদালতে তোলা হয়। সেখানেও আসামি ১৬৪ ধারায় আকবর ফকির হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দেন।

এদিন বিকালে পুলিশ সুপারের সম্মেলনকক্ষে এ ব্যাপারে পেস ব্রিফিংএর আয়োজন করা হয়। সেখানে পুলিশ সুপার মো. রবিউল ইসলাম ছাড়াও অতিরিক্ত পুলিশ সুপার নূর-ইন আলম সিদ্দিকী, পুলিশের বিশেষ শাখার ইনচার্জ মীর শরিফুল হক, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাজেদুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST