রয়টার্স বাংলা বিশেষ প্রতিনিধি
জনগণ আমাদের বেতন দেয়, তাই তারা মালিক—আর আমরা কর্মচারী। থানায় মামলা করতে কোনো টাকা বা দালালের প্রয়োজন নেই। কেউ যদি দাবি করে যে, মামলা করতে হলে টাকা দিতে হবে, তবে সরাসরি আমার কাছে অভিযোগ জানান।’
তিনি স্থানীয়দের উদ্দেশে বলেন, ‘মাদক কি ভালো না খারাপ? খারাপ। যুবসমাজ কি মাদকের কারণে শেষ হচ্ছে না? হচ্ছে।
আপনারা শুধু আমাকে খবর দেবেন। প্রয়োজনে আমি বা আমার টিম গিয়ে ব্যবস্থা নেব। যদি কোনো অপরাধী এলাকায় ঘোরাফেরা করে, হঠাৎ করে ধনী হয়ে যায়, কিংবা সন্দেহজনক আচরণ করে, তাহলে পুলিশকে জানাতে হবে। জনগণের সাহায্য ছাড়া অপরাধ নির্মূল সম্ভব নয়। ভালো মানুষ বেশি বেশি থানায় আসুন।’