শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo জলকেলির মধ্য দিয়ে শেষ হলো পাহাড়ের সামাজিক উৎসব Logo শুভ নববর্ষ উপলক্ষে গাজীপুর জেলা প্রশাসন, গাজীপুর সাংস্কৃতিক ঐক্য যৌথভাবে বর্ণাঢ্য শোভাযাত্রা আয়োজন Logo গাজীপুরে সংস্কৃতি ঐক্য বর্ণাঢ্য শোভাযাত্রায় জম কালো অনুষ্ঠানের মধ্য দিয়ে আত্মপ্রকাশ করে Logo নোয়াখালীতে ১ হাজার ৩৩০ পিস ইয়াবা ও ৮০ হাজার টাকা সহ আটক ১ Logo মোংলায় যৌথ বাহিনীর অভিযানে নারী মাদক কারবারি গ্রেপ্তার: বিদেশি মদ ও নগদ টাকা উদ্ধার Logo নোয়াখালীতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান: তিনটিআগ্নেয়াস্ত্র ও ২০ রাউন্ড কার্তুজ উদ্ধার Logo পুলিশ সুপারের নির্দেশনায় নওগাঁয় পৃথক মাদকবিরোধী অভিযানে ৬ কেজি গাঁজা, ২২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ২৫ লিটার চুলাই মদসহ ৭ জন গ্রেফতার Logo ফেনীতে প্রায় দুই হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক Logo রেড ক্রিসেন্ট সোসাইটি গাজীপুর নির্বাচন বিএনপি-সমর্থিত বাবুল–টুলু প্যানেল জয়ী Logo রেড ক্রিসেন্ট সোসাইটি গাজীপুর নির্বাচন বিএনপি-সমর্থিত বাবুল–টুলু প্যানেল জয়ী
শিরোনাম:
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন । যোগাযোগঃ ০১৭১২৫৭৩৯০৯ /০১৯৭২৫৭৩৯০৯

হাসিনার পতনের পর একজন হিন্দুও ভারতে আসেনি: আসামের মুখ্যমন্ত্রী ২৫ আগস্ট, ২০২৪

Reporter Name / ৭১৯ Time View
Update : সোমবার, ২৬ আগস্ট, ২০২৪, ১১:৫৮ অপরাহ্ন

  1. রয়টার বাংলা প্রতিবেদক 

ছাত্র বিক্ষোভ ও গণ-অভ্যুত্থানে গত ৫ আগস্ট পদত্যাগ করে ভারতে গিয়ে আশ্রয় নেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকার পতনের পর জনগণের রোষানলে পড়েন আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় সংখ্যালঘুদের কয়েকটি বাড়িঘরে হামলার ঘটনাও ঘটে।

বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর হামলার বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতীয় বিভিন্ন অ্যাকাউন্ট থেকে নানা বিভ্রান্তিকর তথ্য ও গুজব ছড়ানো হয়। ভারতীয় মিডিয়ায়ও পুরনো দৃশ্য দেখিয়ে মিথ্যা দাবি করা হয়। পাশাপাশি উসকানিমূলক বক্তব্য দেন রাজনৈতিক নেতারাও।

শনিবার (২৪ আগস্ট, ২০২৪) ভারতে বাংলাদেশি হিন্দুদের প্রবেশ নিয়ে মুখ খুলেছেন ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের মুখ্যমন্ত্রী হিমান্ত বিশ্ব শর্মা।

তিনি ভারতীয় বার্তা সংস্থা পিটিআইকে জানান, শেখ হাসিনার সরকার পতনের পর বাংলাদেশ থেকে একজন হিন্দুও ভারতে প্রবেশের চেষ্টা করেনি। তার কথায়, বাংলাদেশে হিন্দুরা সেখানেই বসবাস করছেন। গত এক মাসে একজন হিন্দুও ভারতে প্রবেশের চেষ্টা করেছে বলে ধরা পড়েনি।

তবে হিমান্ত দাবি করেন, গত এক মাসে ৩৫ জন মুসলিম অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের লক্ষ্য আসাম নয়, বরং বেঙ্গালুরু, তামিলনাড়ু, কোয়েম্বাটুরে গিয়ে বস্ত্রশিল্পে কাজ করা।

সে উদ্দেশে তারা অনুপ্রবেশ করছে। এ সময় ভারতের প্রধানমন্ত্রীকে হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বাংলাদেশ সরকারকে চাপ দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে বলেও জানান আসামের মুখ্যমন্ত্রী।
তথ্যসূত্র হিন্দুস্তান টাইমস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST