শনিবার, ০৬ জুন ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo সাতসকালে ভারতের মণিপুরে সশস্ত্র হামলা, ৩ জনের প্রাণহানি ও বহু বাড়ি ধ্বংস Logo জলকেলির মধ্য দিয়ে শেষ হলো পাহাড়ের সামাজিক উৎসব Logo শুভ নববর্ষ উপলক্ষে গাজীপুর জেলা প্রশাসন, গাজীপুর সাংস্কৃতিক ঐক্য যৌথভাবে বর্ণাঢ্য শোভাযাত্রা আয়োজন Logo গাজীপুরে সংস্কৃতি ঐক্য বর্ণাঢ্য শোভাযাত্রায় জম কালো অনুষ্ঠানের মধ্য দিয়ে আত্মপ্রকাশ করে Logo নোয়াখালীতে ১ হাজার ৩৩০ পিস ইয়াবা ও ৮০ হাজার টাকা সহ আটক ১ Logo মোংলায় যৌথ বাহিনীর অভিযানে নারী মাদক কারবারি গ্রেপ্তার: বিদেশি মদ ও নগদ টাকা উদ্ধার Logo নোয়াখালীতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান: তিনটিআগ্নেয়াস্ত্র ও ২০ রাউন্ড কার্তুজ উদ্ধার Logo পুলিশ সুপারের নির্দেশনায় নওগাঁয় পৃথক মাদকবিরোধী অভিযানে ৬ কেজি গাঁজা, ২২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ২৫ লিটার চুলাই মদসহ ৭ জন গ্রেফতার Logo ফেনীতে প্রায় দুই হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক Logo রেড ক্রিসেন্ট সোসাইটি গাজীপুর নির্বাচন বিএনপি-সমর্থিত বাবুল–টুলু প্যানেল জয়ী
শিরোনাম:
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন । যোগাযোগঃ ০১৭১২৫৭৩৯০৯ /০১৯৭২৫৭৩৯০৯

হাসিনার সঙ্গে যোগাযোগ ঠেকাতে বন্ধ হচ্ছে দুই অ্যাপস

Reporter Name / ৫৩০ Time View
Update : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ১১:১৭ অপরাহ্ন

 

 

 

 

 

 

ই-পেপার

সর্বশেষ জাতীয় রাজনীতি অর্থনীতি আন্তর্জাতিক সারাদেশ খেলা বিনোদন চাকরি

অন্যান্য

হাসিনার সঙ্গে যোগাযোগ ঠেকাতে বন্ধ হচ্ছে দুই অ্যাপস

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৫:০১ পিএম
4.2kShares

শেখ হাসিনা। ফাইল ছবি

ফলো করুন
যুগান্তর হোয়াটসঅ্যাপ
যুগান্তর মেসেঞ্জার

শেখ হাসিনার সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের যোগাযোগ এবং অনলাইন বৈঠক ঠেকাতে দুটি অ্যাপস ব্যবহার নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার।

অ্যাপস দুটি হলো- টেলিগ্রাম ও বোটিম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফশিল ঘোষণার পর এগুলো বন্ধ করে দেওয়া হবে।

Advertisement

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে গতকাল (২৮ সেপ্টেম্বর) অনুষ্ঠিত আইনশৃঙ্খলাসংক্রান্ত কোর কমিটির সভায় বিষয়টি উপস্থাপনা করা হয়।

  1. ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে গত বছরের ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ ছেড়ে ভারতে পালিয়ে যান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। সেই ফ্যাসিস্ট সরকারের বেশির ভাগ মন্ত্রী ও নেতা পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন। তারা ভারতে বসেই নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ করছেন। ভার্চুয়াল বৈঠকও করছেন। এসব বৈঠকের মাধ্যমেই দেশে অস্থিরতা সৃষ্টির নানা নির্দেশনা দিচ্ছেন শেখ হাসিনা। আর এই ভার্চুয়াল বৈঠকের জন্য ব্যবহার করা হচ্ছে বিভিন্ন অ্যাপস।

জানা গেছে, রাজধানীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল থেকে গত ২৪ সেপ্টেম্বর ২৪৪ জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়, যাদের মধ্যে দেড় শতাধিক ব্যক্তি দুটি অ্যাপস ব্যবহার করে ভারতে থাকা তাদের নেতাসহ দেশের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রাখতেন।

এরপরই বিষয়টি আমলে নেয় অন্তর্বর্তী সরকার। তার পরিপ্রেক্ষিতে গতকালের (২৮ সেপ্টেম্বর) বৈঠকে আলোচনা হয় এবং আপাতত রাতে টেলিগ্রাম ও বোটিম অ্যাপস ব্যবহারে গতি কমিয়ে দেওয়া যায় কিনা, তা খতিয়ে দেখা হবে বলে সিদ্ধান্ত হয়। ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফশিল ঘোষণার পর অ্যাপস দুটি বাংলাদেশে বন্ধ করে দেওয়া হবে বলেও সিদ্ধান্ত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST