মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
Logo জলকেলির মধ্য দিয়ে শেষ হলো পাহাড়ের সামাজিক উৎসব Logo শুভ নববর্ষ উপলক্ষে গাজীপুর জেলা প্রশাসন, গাজীপুর সাংস্কৃতিক ঐক্য যৌথভাবে বর্ণাঢ্য শোভাযাত্রা আয়োজন Logo গাজীপুরে সংস্কৃতি ঐক্য বর্ণাঢ্য শোভাযাত্রায় জম কালো অনুষ্ঠানের মধ্য দিয়ে আত্মপ্রকাশ করে Logo নোয়াখালীতে ১ হাজার ৩৩০ পিস ইয়াবা ও ৮০ হাজার টাকা সহ আটক ১ Logo মোংলায় যৌথ বাহিনীর অভিযানে নারী মাদক কারবারি গ্রেপ্তার: বিদেশি মদ ও নগদ টাকা উদ্ধার Logo নোয়াখালীতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান: তিনটিআগ্নেয়াস্ত্র ও ২০ রাউন্ড কার্তুজ উদ্ধার Logo পুলিশ সুপারের নির্দেশনায় নওগাঁয় পৃথক মাদকবিরোধী অভিযানে ৬ কেজি গাঁজা, ২২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ২৫ লিটার চুলাই মদসহ ৭ জন গ্রেফতার Logo ফেনীতে প্রায় দুই হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক Logo রেড ক্রিসেন্ট সোসাইটি গাজীপুর নির্বাচন বিএনপি-সমর্থিত বাবুল–টুলু প্যানেল জয়ী Logo রেড ক্রিসেন্ট সোসাইটি গাজীপুর নির্বাচন বিএনপি-সমর্থিত বাবুল–টুলু প্যানেল জয়ী
শিরোনাম:
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন । যোগাযোগঃ ০১৭১২৫৭৩৯০৯ /০১৯৭২৫৭৩৯০৯

আপনার মেয়েকে মেরে ফেলেছি, এসে লাশ নিয়ে যান

Reporter Name / ৫১৯ Time View
Update : বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫, ৬:৩৫ অপরাহ্ন

 

 

  1. ২৪শে এপ্রিল ২০২৫ রোজ বৃহস্পতিবার ­

রয়টার্স বাংলা ডেক্স

 

 

গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের কপাটিয়াপাড়া গ্রামে স্ত্রীকে দা দিয়ে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। ভয়াবহ এই ঘটনার পর অভিযুক্ত স্বামী নিজেই ফোন করে শ্বশুরকে জানান, তিনি তার মেয়েকে হত্যা করেছেন। খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তালাবদ্ধ ঘর থেকে নিহত নারীর মরদেহ উদ্ধার করে এবং পাশ থেকে রক্তমাখা দা জব্দ করে।

নিহত নারীর নাম নাদিরা আক্তার (২৬)। তিনি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার ঝিকাতলা মাইজহাটি গ্রামের বাসিন্দা এবং অভিযুক্ত আমিনুল ইসলামের স্ত্রী। তারা শ্রীপুরে একটি ভাড়া বাসায় থেকে স্থানীয় একটি কারখানায় শ্রমিকের কাজ করতেন।

নাদিরার বাবা নজরুল ইসলাম জানান, বৃহস্পতিবার সকাল ১১টার দিকে জামাতা আমিনুল তাকে ফোন করে বলেন, “আপনার মেয়েকে মেরে ফেলেছি, এসে লাশ নিয়ে যান।” এরপরই কলটি বিচ্ছিন্ন হয়ে যায় এবং পরবর্তী সময়ে ফোন বন্ধ পাওয়া যায়।

নাদিরার ভাই রাজিব মিয়া, যিনি একই ভবনের দোতলায় থাকতেন, জানান, তিনি সকাল সাড়ে ৭টায় কাজে বের হওয়ার সময় বোনের ঘরের দরজায় তালা দেখতে পান এবং ভাবেন বোন হয়তো আগেই কাজে গেছেন। কিন্তু বাবার ফোন পেয়ে দ্রুত ফিরে এসে তালা ভেঙে ঘরে ঢুকে বোনের রক্তাক্ত মরদেহ দেখতে পান।

রাজিব অভিযোগ করে বলেন, “আমার দুলাভাই আগেও এক স্ত্রীকে হত্যা করে কারাভোগ করেছে, যা আমরা পরে জেনেছি। আপাকে বিয়ের পর থেকেই নির্যাতন করত। আজ সে নির্মমভাবে খুন করল আমার বোনকে।”

বাড়ির মালিক কামরুজ্জামান জানান, আমিনুল ও নাদিরা ছয় বছর ধরে তার বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন। ঘটনা জানার পর তিনি সঙ্গে সঙ্গে পুলিশকে অবহিত করেন।

মাওনা পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ হাসমতউল্লাহ জানান, “ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পাশ থেকে রক্তমাখা দা জব্দ করা হয়েছে। এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলেই প্রাথমিকভাবে মনে হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST