বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo জলকেলির মধ্য দিয়ে শেষ হলো পাহাড়ের সামাজিক উৎসব Logo শুভ নববর্ষ উপলক্ষে গাজীপুর জেলা প্রশাসন, গাজীপুর সাংস্কৃতিক ঐক্য যৌথভাবে বর্ণাঢ্য শোভাযাত্রা আয়োজন Logo গাজীপুরে সংস্কৃতি ঐক্য বর্ণাঢ্য শোভাযাত্রায় জম কালো অনুষ্ঠানের মধ্য দিয়ে আত্মপ্রকাশ করে Logo নোয়াখালীতে ১ হাজার ৩৩০ পিস ইয়াবা ও ৮০ হাজার টাকা সহ আটক ১ Logo মোংলায় যৌথ বাহিনীর অভিযানে নারী মাদক কারবারি গ্রেপ্তার: বিদেশি মদ ও নগদ টাকা উদ্ধার Logo নোয়াখালীতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান: তিনটিআগ্নেয়াস্ত্র ও ২০ রাউন্ড কার্তুজ উদ্ধার Logo পুলিশ সুপারের নির্দেশনায় নওগাঁয় পৃথক মাদকবিরোধী অভিযানে ৬ কেজি গাঁজা, ২২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ২৫ লিটার চুলাই মদসহ ৭ জন গ্রেফতার Logo ফেনীতে প্রায় দুই হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক Logo রেড ক্রিসেন্ট সোসাইটি গাজীপুর নির্বাচন বিএনপি-সমর্থিত বাবুল–টুলু প্যানেল জয়ী Logo রেড ক্রিসেন্ট সোসাইটি গাজীপুর নির্বাচন বিএনপি-সমর্থিত বাবুল–টুলু প্যানেল জয়ী
শিরোনাম:
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন । যোগাযোগঃ ০১৭১২৫৭৩৯০৯ /০১৯৭২৫৭৩৯০৯

এবার ৭২ ঘন্টার আলটিমেটাম দিলেন রিকশাওয়ালারা

Reporter Name / ৫২৮ Time View
Update : সোমবার, ২৬ আগস্ট, ২০২৪, ১০:৫৬ অপরাহ্ন

বর্তমানে ঢাকা দাবি আদায়কারীর শহর হিসেবে পরিণত হয়েছে। আন্দোলনকারীরা বেছে নিয়েছেন ঢাকার রাজপথ জাতীয় প্রেসক্লাব সচিবালয় ও শাহবাগ মোড়।

ঢাকার প্রধান সড়কগুলোতে ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধের দাবিতে রাস্তা অবরোধ ও বিক্ষোভের পর শাহবাগ মোড় ছেড়েছেন প্যাডেল রিকশাওয়ালারা। এ সময় তারা অটোরিকশা বন্ধে ৭২ ঘণ্টা সময় বেঁধে দেন।

আজ সোমবার (২৬ আগস্ট) সকাল ১০টা থেকে শাহবাগ মোড় অবরোধ করেন রিক্সা চালকরা। যে কারণে শাহবাগ এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে দুপুর সোয়া ১২টার দিকে শাহবাগ ছেড়ে দেন তারা।এ সময় তারা অটোরিকশা বন্ধের দাবিতে ‘চলবে না চলবে না—অটোরিকশা চলবে না’, ‘অবৈধ অটোরিকশা-চলতে দেওয়া হবে না’, ‘বাংলাদেশে বৈষম্য-মানি না মানব না’, ‘জ্বালো রে জ্বালো-আগুন জ্বালো’, ইত্যাদি স্লোগান দেন।রিকশাচালকদের দাবি, আগে প্রধান সড়কগুলোতে অটোরিকশা চলতো না। তখন প্যাডেল রিকশা পর্যাপ্ত ভাড়া পেত। এখন সবখানে অটোরিকশা চলে, কেউ কিছু বলে না। ফলে প্যাডেল রিকশাওয়ালারা কোন ভাড়া পায় না। আগের নিয়মে অটোরিকশা বন্ধ করলে তারা ভাড়া পাবে। আজিমপুরের রসুলবাগ নিবাসী রিক্সা চালক রাসেল প্রীতি নিউজকে কে বলে, ভাড়া না পেলে আমাদের পেট কীভাবে চলবে? আমাদের সংসার কেমনে চলবে? তাই আমাদের দাবি আগে যেমন মেইন রাস্তায় অটোরিকশা চলত না। সেই নিয়ম আবার চালু করতে হবে। আমরা না হলে না খেয়ে মরবো। আমাদের দাবি সহজ আর এর সমাধানও সহজ। সরকার চাইলেই আগের নিয়ম চালু করতে পারে। তাদেরকে এটা করার জন্য আমরা ৭২ ঘণ্টা সময় দিচ্ছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST