মোঃ মুছাখান রান রয়টার্স বাংলা সম্পাদক ও প্রকাশক
‘
ধরে অংশগ্রহণকারীরা ব্যান্ডদলের বাজনার তালে তালে হাটতে হাটতে নিত্য করতে করতে এগিয়ে পথ চলেন। শহরের পথে। এভাবে আনন্দের বার্তাবাহী ঐক্যবদ্ধ এক অভিযাত্রীদলে পরিণত হয় শোভাযাত্রাটি। এতে রিকশাভ্যানে চড়ে অন্তরা শিল্পী গোষ্ঠীর কর্মীরা পাতি-কোদাল নিয়ে খালকাটা কর্মসূচীকে তুলে ধরেন। অন্য একটি ভ্যানে ফ্যামিলি কার্ড বিতরণ করার একটি মহিলাকে দেওয়ার দৃশ্যপট তুলে ধরেন, অন্তরা শিল্পী গোষ্ঠী। তাদের সাথে যোগ দেয় আনন্দলোক ললিতকলা একাডেমির পূজারীণি দলের ক্ষুদে শিল্পীরা ও তাদের অভিভাবকগণ। একতারা হাতে বাউল, নকশাআঁকা কলসি কাঁখে নববধূবেশে যুব রেডক্রিসেন্ট নাট্যদল, সম্প্রীতির বার্তা নিয়ে অঙ্গনা থিয়েটারসহ অন্যান্য সংগঠনের সাংস্কৃতিক কর্মীরাও এতে স্বতঃস্ফূর্ত অংশ নিয়ে।প্রাণবন্ত বর্ণীল এ শোভাযাত্রাটি মহানগরীর প্রাণকেন্দ্রে প্রধান সড়ক রাজবাড়ী সড়ক দিয়ে জয়দেবপুর বাজার রেলক্রসিং প্রদক্ষিণ করে শোভাযাত্রার শুরুর স্থল জেলা প্রশাসকের কার্যালয়ে। এসে মিলিত হয়। এক সংক্ষিপ্ত সমাবেশে। সেখানে আয়োজক প্রতিষ্ঠানের আহ্বায়ক বিশিষ্ট অভিনয় শিল্পী ও নাট্য পরিচালক বাংলাদেশ রেডক্রিসেন্টের সোসাইটির, সদস্যদের ভোটে নির্বাচিত গাজীপুর ইউনিটের সেক্রেটারি দেশ বরেণ্য অভিনেতা আশরাফ হোসেন টুলু ও সদস্য সচিব। ও বিশিষ্ট সমাজ সেবক মেহনাজ
সরকার শিল্পী বক্তব্য রাখেন। তিনি সাংস্কৃতিক কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে সাংস্কৃতিক চর্চার পথে বিদ্যমান সমস্যাগুলো সমাধানের জন্য কাজ করতে সকল সংগঠনকে আহ্বান জানান। সংগঠনের আহ্বায়ক বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব বাংলাদেশের স্বনামধন্য নাট্য শিল্পী ও পরিচালক জনাব আশরাফ হোসেন টুলু তার বক্তব্যে বলেন, সুস্থ ধারার সাংস্কৃতিক চর্চাকে এগিয়ে নিতে আমরা কাজ করতে চাই। গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সভাপতি মোঃ শওকত হোসেন সরকার আমাদের সার্বিক সহযোগিতা দিয়ে পৃষ্ঠপোষকতা করছেন। তাঁর পৃষ্ঠপোষকতায় আসছে বাংলা নববর্ষের শুরুতে আমরা রাজবাড়ী মাঠে ১০দিন ব্যাপী ৩০ টি সংগঠন মিলে নাট্যোৎসব করতে যাচ্ছি। আশা করি, এরকম কর্মসূচীর মধ্যে দিয়ে গাজীপুরে দেশিয় সাংস্কৃতিক চর্চার ক্ষেত্রে বিদ্যমান বন্ধুত্বের বন্ধন অটুট রেখে ও খড়ার মেঘ আমরা শিগগিরই কাটিয়ে উঠতে পারবো। শোভযাত্রা শেষে অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে থেকে সেরাদের নাম ঘোষণা করা হয়।এতে অন্তরা শিল্পী গোষ্ঠী প্রথম স্থান,এবং আনন্দলোক ললিতকলা একাডেমি ও অঙ্গনা থিয়েটার যৌথভাবে দ্বিতীয় স্থান অধিকার করে এবং গাজীপুর যুব রেডক্রিসেন্ট নাট্যদল ও দশদিগন্ত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ যৌথভাবে তৃতীয় স্থান অধিকার করে।আমরা সকল সংগঠনের উত্তর উত্তর সাফল্য কামনা করে সকলকে নিয়ে একযোগে কাজ করে যাব এই আশাবাদ ব্যক্ত করেন সকল সংগঠনের নেতৃবৃন্দরা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে সক্রিয় ভূমিকা ও বক্তব্য রাখেন অনুষ্ঠানের গুরু দায়িত্ব পালনকারী সৈয়দ লিটন সার্বিক সহযোগিতায় মুসা খান রানা সভাপতি অন্তরা শিল্পীগোষ্ঠী। রফিক মঞ্চ মুখ, এবং নাদিম প্রমুখ তাদের অক্লান্ত পরিশ্রমে অনুষ্ঠানটি আরো প্রাণবন্ত করে তুলে।