শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo শুভ নববর্ষ উপলক্ষে গাজীপুর জেলা প্রশাসন, গাজীপুর সাংস্কৃতিক ঐক্য যৌথভাবে বর্ণাঢ্য শোভাযাত্রা আয়োজন Logo গাজীপুরে সংস্কৃতি ঐক্য বর্ণাঢ্য শোভাযাত্রায় জম কালো অনুষ্ঠানের মধ্য দিয়ে আত্মপ্রকাশ করে Logo নোয়াখালীতে ১ হাজার ৩৩০ পিস ইয়াবা ও ৮০ হাজার টাকা সহ আটক ১ Logo মোংলায় যৌথ বাহিনীর অভিযানে নারী মাদক কারবারি গ্রেপ্তার: বিদেশি মদ ও নগদ টাকা উদ্ধার Logo নোয়াখালীতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান: তিনটিআগ্নেয়াস্ত্র ও ২০ রাউন্ড কার্তুজ উদ্ধার Logo পুলিশ সুপারের নির্দেশনায় নওগাঁয় পৃথক মাদকবিরোধী অভিযানে ৬ কেজি গাঁজা, ২২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ২৫ লিটার চুলাই মদসহ ৭ জন গ্রেফতার Logo ফেনীতে প্রায় দুই হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক Logo রেড ক্রিসেন্ট সোসাইটি গাজীপুর নির্বাচন বিএনপি-সমর্থিত বাবুল–টুলু প্যানেল জয়ী Logo রেড ক্রিসেন্ট সোসাইটি গাজীপুর নির্বাচন বিএনপি-সমর্থিত বাবুল–টুলু প্যানেল জয়ী Logo গাজীপুরে গণমাধ্যমের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
শিরোনাম:
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন । যোগাযোগঃ ০১৭১২৫৭৩৯০৯ /০১৯৭২৫৭৩৯০৯

ছাত্রকে নগ্ন ছবি পাঠিয়ে শারীরিক সম্পর্ক গড়ার ইচ্ছাপ্রকাশ করার অভিযোগ উঠতেই গ্রেফতার হয়েছেন ব্রিটেনের এক শিক্ষিকা

Reporter Name / ২৪০ Time View
Update : শনিবার, ১ মার্চ, ২০২৫, ১০:৪১ পূর্বাহ্ন

 

 

 

 

১লা মার্চ শনিবার

 

 

রয়টার্স বাংলা রিপোর্ট

 

ছাত্রকে নগ্ন ছবি পাঠিয়ে শারীরিক সম্পর্ক গড়ার ইচ্ছাপ্রকাশ করার অভিযোগ উঠতেই গ্রেফতার হয়েছেন ব্রিটেনের এক শিক্ষিকা

। ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য টেলিগ্রাফ’-এর প্রতিবেদন অনুযায়ী, ৩৩ বছর বয়সী ওই শিক্ষিকার নাম নাটালি অ্যারোয়ো। তিনি ব্রিটেনের রোন্ডার বাসিন্দা।

তার বিরুদ্ধে অভিযোগ, তিনি যে স্কুলে পড়াতেন সেই স্কুলের ১৫ বছর বয়সী এক ছাত্রকে স্ন্যাপচ্যাটে নিজের নগ্ন ছবি পাঠিয়েছিলেন। শারীরিক সম্পর্কের ইচ্ছাও প্রকাশ করেছিলেন। অভিযোগ প্রকাশ্যে আসতেই তাকে গ্রেফতার করে পুলিশ। গত বুধবার দোষী সাব্যস্ত হওয়ার পর নাটালিকে কারাবাসের সাজা শুনিয়েছে কার্ডিফ ক্রাউন আদালত।

প্রতিবেদন অনুযায়ী, ওই ছাত্রকে ফাঁদে ফেলার আগে তার সঙ্গে বন্ধুত্ব জমিয়েছিলেন নাটালি। প্রথমে মেসেজ করে সাধারণ কথাবার্তা বললেও পরে তিনি অশ্লীল ইঙ্গিত দিতে শুরু করেন। এক দিন মা এবং চাচীর সঙ্গে বাজারে বেরিয়েছিল ওই কিশোর। তখন তাকে মেসেজ করেন নাটালি। সেখানে তিনি বলেন, ‘‘আমি বাজি ধরেছি সব ছেলেরা আমায় পছন্দ করে। আমি তাদের দোষ দিই না। কারণ আমার স্তনযুগল সত্যিই বড়।’’ এর পর নাকি নাটালি তাকে নিজের নগ্ন ছবিও পাঠান।

শারীরিক সম্পর্কের ইচ্ছাপ্রকাশ করে দেখা করতে বলেন। এরপর ওই ছাত্র তাকে এই ধরনের মেসেজ পাঠাতে বারণ করলে পাল্টা উত্তর আসে, ‘‘তোমাকে বিরক্ত করে মজা পাচ্ছি।’’ এর পরেও নাটালি ওই ছাত্রকে তার নগ্ন ছবি এবং ইঙ্গিতপূর্ণ মেসেজ পাঠাতে থাকেন বলে আদালতে জানিয়েছেন সরকারি আইনজীবী অ্যান্ড্রু কেন্ডাল।

এরপর ওই ছাত্র তার পরিচিত এক জনকে পুরো বিষয়টি খুলে বললে তিনি পুলিশে অভিযোগ দায়ের করেন। গ্রেফতার করা হয় নাটালিকে। নাটালি প্রাথমিক ভবে অভিযোগ অস্বীকার করলেও পরে জানান যে, ছাত্রের বয়স ১৬ ভেবে তাকে ওই মেসেজ তিনি পাঠিয়েছিলেন। নাটালিকে তিন বছর চার মাস কারাবাসের সাজা শোনানো হয়েছে। তার বিরুদ্ধে আর এই ধরনের কোনও অভিযোগ রয়েছে কিনা তা-ও খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে আদালত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST