রাইটার্স বাংলা নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০:৫৮, ১৩ ডিসেম্বর ২০২৪
শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ যুব অধিকার পরিষদ কর্তৃক ‘ভারতীয় আগ্রাসন ও আধিপত্য বিরোধী’ জাতীয় যুব সমাবেশে তিনি এমন মন্তব্য করেছেন।
নুরুল হক নুর বলেন, “ভারত বলছে, বাংলাদেশে নাকি সংখ্যালঘুদের উপর নির্যাতন এবং নিপীড়ন চালানো হচ্ছে, যা একেবারেই ভিত্তিহীন এবং অসত্য। আমরা ভারতের মিডিয়াসহ আন্তর্জাতিক গণমাধ্যমকে বলবো বিষয়টি সঠিকভাবে আপনারা তুলে ধরবেন “
তিনি বলেন, এই (অন্তর্বর্তী) সরকারের প্রতি আমাদের ক্ষোভ আছে, রাগ আছে। প্রয়োজনে সরকারের বিরুদ্ধে আন্দোলন করবো। আমাদের দাবি আদায়ে বাধ্য করবো। কিন্তু এখনই ফেলে দিতে হবে, এই সরকারকে চলে যেতে হবে, এই লাইনে যাওয়া যাবে না। এ সরকারের জনগণের বাইরে যাওয়ার সুযোগ নেই। জনগণের বাইরে গেলে, জনসমর্থনের বাইরে গেলে তারা এক সপ্তাহ টিকে থাকতে পারবে না।
গণঅধিকার পরিষদ সভাপতি বলেন, অনেক আশা-আকাঙ্ক্ষা নিয়ে এই অন্তর্বর্তী সরকারের দিকে গোটা জাতি তাকিয়ে আছে। কিন্তু দুঃখজনক হলো, সরকার জাতির মনের আশা-আকাঙ্ক্ষা বুঝতে পারছে না। মানুষকে হতাশ করলেন। আন্দোলনে থাকা নেতারা এবং রাজনৈতিক দলগুলোর মনে আঘাত দিলেন। যার ফলে এখন রাজনৈতিক দলগুলো দ্রুত সময়ে নির্বাচন চাচ্ছে। রাজনৈতিক দলগুলো এখন সরকারের কর্মকাণ্ডে সন্দেহ সংশয় প্রকাশ করছে।
এ সময় উপস্থিত ছিলেন- গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. হাসান আল মামুন, বাংলাদেশ যুব অধিকার পরিষদের সভাপতি মনজুর মোর্শেদ হাসান, সাধারণ সম্পাদক মো. নাদিম হাসান প্রমুখ।
সূত্র ডেইলি-বাংলাদেশ/এআইএ