মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
শিরোনামঃ
Logo জলকেলির মধ্য দিয়ে শেষ হলো পাহাড়ের সামাজিক উৎসব Logo শুভ নববর্ষ উপলক্ষে গাজীপুর জেলা প্রশাসন, গাজীপুর সাংস্কৃতিক ঐক্য যৌথভাবে বর্ণাঢ্য শোভাযাত্রা আয়োজন Logo গাজীপুরে সংস্কৃতি ঐক্য বর্ণাঢ্য শোভাযাত্রায় জম কালো অনুষ্ঠানের মধ্য দিয়ে আত্মপ্রকাশ করে Logo নোয়াখালীতে ১ হাজার ৩৩০ পিস ইয়াবা ও ৮০ হাজার টাকা সহ আটক ১ Logo মোংলায় যৌথ বাহিনীর অভিযানে নারী মাদক কারবারি গ্রেপ্তার: বিদেশি মদ ও নগদ টাকা উদ্ধার Logo নোয়াখালীতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান: তিনটিআগ্নেয়াস্ত্র ও ২০ রাউন্ড কার্তুজ উদ্ধার Logo পুলিশ সুপারের নির্দেশনায় নওগাঁয় পৃথক মাদকবিরোধী অভিযানে ৬ কেজি গাঁজা, ২২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ২৫ লিটার চুলাই মদসহ ৭ জন গ্রেফতার Logo ফেনীতে প্রায় দুই হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক Logo রেড ক্রিসেন্ট সোসাইটি গাজীপুর নির্বাচন বিএনপি-সমর্থিত বাবুল–টুলু প্যানেল জয়ী Logo রেড ক্রিসেন্ট সোসাইটি গাজীপুর নির্বাচন বিএনপি-সমর্থিত বাবুল–টুলু প্যানেল জয়ী
শিরোনাম:
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন । যোগাযোগঃ ০১৭১২৫৭৩৯০৯ /০১৯৭২৫৭৩৯০৯

রেড ক্রিসেন্ট সোসাইটি গাজীপুর নির্বাচন বিএনপি-সমর্থিত বাবুল–টুলু প্যানেল জয়ী

Reporter Name / ৬৯২ Time View
Update : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫, ২:১২ পূর্বাহ্ন

 

 

 

রয়টার্স বাংলা গাজীপুর প্রতিনিধি:

২২/১২/২০২৫ ইং রোজ সোমবার:

 

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ২০২৫–২০২৭ অর্থবছরের গাজীপুর জেলা শাখার কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী আদর্শ বিশ্বাসী (বিএনপি-সমর্থিত) প্যানেল বিপুল ভোটের ব্যবধানে বিজয় অর্জন করেছে। সোমবার অনুষ্ঠিত ওই নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী সাহেদুল আলম বাবুল (৪৪৪)
এবং সেক্রেটারি পদে মহানগর বিএনপি নেতা অভিনেতা এ এম আশরাফ হোসেন টুলু (৪৩৪) ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। ভোট গননা শেষে রাত ৯টায় প্রধান নির্বাচন কমিশনার আমিন আল পারভেজ ফলাফল ঘোষণা করেন।
নির্বাচনকে কেন্দ্র করে দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে মোট ১৫৬৬ জন ভোটারের মধ্যে ৬৯২ জন তাদের ভোট প্রয়োগ করেন।
গাজীপুর জেলা পরিষদের কনফারেন্স রুমে সোমবার সকাল ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে বিএনপি-সমর্থিত প্যানেল সুসংগঠিত নেতৃত্ব মানবিক কার্যক্রমে অভিজ্ঞতা ও সাংগঠনিক সক্ষমতার ভিত্তিতে ভোটারদের আস্থা অর্জন করতে সক্ষম হয়।
বিজয়ী প্যানেলের অন্যান্য নির্বাচিত সদস্যরা হলেন-অ্যাডভোকেট মেহেদী হাসান এলিস (৪৭৪), সৈয়দ হাসান জুন্নুরাইন সোহেল (৬০৬), মো. জয়নাল আবেদীন তালুকদার (৪২৪) লুৎফর রহমান সরকার (৩৪৪) এবং মো. কামরুজ্জামান আকন্দ (৩০৭)
অপরদিকে বাংলাদেশ জামাতে ইসলামী সমর্থিত প্যানেলের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ছিলেন অধ্যাপক ডা. মো. আমজাদ হোসেন খান এবং সেক্রেটারি পদপ্রার্থী এডভোকেট মো. শাহজাহান সিরাজী। এ প্যানেলের অন্যান্য সদস্যরা হলেন অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাদিকুজ্জামান খান, মো. রুহুল কুদ্দুস মিলু এবং অ্যাডভোকেট মো. লুৎফুর রহমান প্রধান।

নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন গাজীপুর সিটি কর্পোরেশনের সচিব আমিন আল পারভেজ। নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন আমাম্মদ হোসেন ভূইয়া, স্থানীয় সরকার গাজীপুরের উপ পরিচালক (উপ-সচিব), গাজীপুর বারের সাধারণ সম্পাদক মো. মুস্তাফিজুর রহমান কামাল ও গাজীপুর রেড ক্রিসেন্ট ইউনিট এর ইউনিট লেভেল অফিসার মোল্লা তৌহিদুল ইসলাম নয়ন।

গাজীপুর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST