শনিবার, ০৬ জুন ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo সাতসকালে ভারতের মণিপুরে সশস্ত্র হামলা, ৩ জনের প্রাণহানি ও বহু বাড়ি ধ্বংস Logo জলকেলির মধ্য দিয়ে শেষ হলো পাহাড়ের সামাজিক উৎসব Logo শুভ নববর্ষ উপলক্ষে গাজীপুর জেলা প্রশাসন, গাজীপুর সাংস্কৃতিক ঐক্য যৌথভাবে বর্ণাঢ্য শোভাযাত্রা আয়োজন Logo গাজীপুরে সংস্কৃতি ঐক্য বর্ণাঢ্য শোভাযাত্রায় জম কালো অনুষ্ঠানের মধ্য দিয়ে আত্মপ্রকাশ করে Logo নোয়াখালীতে ১ হাজার ৩৩০ পিস ইয়াবা ও ৮০ হাজার টাকা সহ আটক ১ Logo মোংলায় যৌথ বাহিনীর অভিযানে নারী মাদক কারবারি গ্রেপ্তার: বিদেশি মদ ও নগদ টাকা উদ্ধার Logo নোয়াখালীতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান: তিনটিআগ্নেয়াস্ত্র ও ২০ রাউন্ড কার্তুজ উদ্ধার Logo পুলিশ সুপারের নির্দেশনায় নওগাঁয় পৃথক মাদকবিরোধী অভিযানে ৬ কেজি গাঁজা, ২২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ২৫ লিটার চুলাই মদসহ ৭ জন গ্রেফতার Logo ফেনীতে প্রায় দুই হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক Logo রেড ক্রিসেন্ট সোসাইটি গাজীপুর নির্বাচন বিএনপি-সমর্থিত বাবুল–টুলু প্যানেল জয়ী
শিরোনাম:
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন । যোগাযোগঃ ০১৭১২৫৭৩৯০৯ /০১৯৭২৫৭৩৯০৯

সাতসকালে ভারতের মণিপুরে সশস্ত্র হামলা, ৩ জনের প্রাণহানি ও বহু বাড়ি ধ্বংস

Reporter Name / ৯ Time View
Update : শুক্রবার, ৫ জুন, ২০২৬, ৩:১৩ অপরাহ্ন

 

 

 


রয়টার্স বাংলা আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ ৫/৬/২৬ টেজ শুক্রবার

 

ভারতের মণিপুর রাজ্যের কাংপোকপি জেলায় সশস্ত্র হামলায় তিনজন নিহত হয়েছেন। এ সময় আগুনে পুড়িয়ে সাতটি বাড়ি সম্পূর্ণ ধ্বংস করে দেয়া হয়। এ তথ্য জানিয়েছে স্থানীয় কুকি-জো জনগোষ্ঠীর শীর্ষ সংগঠন কুকি ইনপি মণিপুর (কেআইএম)। খবর হিন্দুস্তান টাইমসের

শুক্রবার (৫ জুন) কেআইএম-এর জারি করা এক বিবৃতিতে বলা হয়, শুক্রবার ভোর আনুমানিক ৪টার দিকে লইবোল খুলেন গ্রামে এই হামলা চালানো হয়। সংগঠনটির দাবি, সশস্ত্র হামলাকারীরা গ্রামে প্রবেশ করে গুলি চালায় এবং একাধিক বাড়িতে আগুন ধরিয়ে দেয়।

হামলায় তিনজন বেসামরিক নাগরিক নিহত হন এবং সাতটি বাড়ি সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়। নিহতরা হলেন- লেথখোংগাম হাওকিপ, তার স্ত্রী টিনমারি হাওকিপ এবং জাংমিনলাল হাওকিপ। কুকি স্টুডেন্টস অর্গানাইজেশন (দক্ষিণ পশ্চিম সদর হিলস শাখা) জানায়, নিহতদের বয়স যথাক্র

মণিপুরের দীর্ঘমেয়াদি জাতিগত সংঘাতের প্রেক্ষাপট
২০২৩ সালের মে মাস থেকে মণিপুরে মেইতেই ও কুকি-জো সম্প্রদায়ের মধ্যে জাতিগত সংঘাত চলছে। সংরক্ষিত উপজাতি মর্যাদা সংক্রান্ত দাবিকে কেন্দ্র করে শুরু হওয়া এই সংঘর্ষ দ্রুত সহিংস রূপ নেয়।

সরকারি ও বিভিন্ন গণমাধ্যমের অনুমান অনুযায়ী, সংঘাতে এখন পর্যন্ত ২৫০ জনের বেশি মানুষ নিহত এবং প্রায় ৬০ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। বহু মানুষ এখনও ত্রাণ শিবিরে বসবাস করছেন। যদিও সাম্প্রতিক সময়ে সহিংসতার মাত্রা কিছুটা কমেছে, তবুও কাংপোকপি, ইম্ফল পূর্ব, চুরাচাঁদপুরসহ বিভিন্ন এলাকায় মাঝেমধ্যেই গুলি, হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST