সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
Logo গাজীপুরে জিয়াউর রহমান স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ১৮ Logo সাতসকালে ভারতের মণিপুরে সশস্ত্র হামলা, ৩ জনের প্রাণহানি ও বহু বাড়ি ধ্বংস Logo জলকেলির মধ্য দিয়ে শেষ হলো পাহাড়ের সামাজিক উৎসব Logo শুভ নববর্ষ উপলক্ষে গাজীপুর জেলা প্রশাসন, গাজীপুর সাংস্কৃতিক ঐক্য যৌথভাবে বর্ণাঢ্য শোভাযাত্রা আয়োজন Logo গাজীপুরে সংস্কৃতি ঐক্য বর্ণাঢ্য শোভাযাত্রায় জম কালো অনুষ্ঠানের মধ্য দিয়ে আত্মপ্রকাশ করে Logo নোয়াখালীতে ১ হাজার ৩৩০ পিস ইয়াবা ও ৮০ হাজার টাকা সহ আটক ১ Logo মোংলায় যৌথ বাহিনীর অভিযানে নারী মাদক কারবারি গ্রেপ্তার: বিদেশি মদ ও নগদ টাকা উদ্ধার Logo নোয়াখালীতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান: তিনটিআগ্নেয়াস্ত্র ও ২০ রাউন্ড কার্তুজ উদ্ধার Logo পুলিশ সুপারের নির্দেশনায় নওগাঁয় পৃথক মাদকবিরোধী অভিযানে ৬ কেজি গাঁজা, ২২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ২৫ লিটার চুলাই মদসহ ৭ জন গ্রেফতার Logo ফেনীতে প্রায় দুই হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক
শিরোনাম:
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন । যোগাযোগঃ ০১৭১২৫৭৩৯০৯ /০১৯৭২৫৭৩৯০৯

অর্ধগলিত স্বামীর মৃত দেহের পাশেই ছিল স্ত্রী রত্নার নিথর দেহ, আর একটি চিরকুট

Reporter Name / ৭১৭ Time View
Update : মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫, ১০:৫৯ পূর্বাহ্ন

 

 

 

রয়টার্সবাংলা মুছাখান রানা

 

  • ২২ শে এপ্রিল ২০২৫রোজ মঙ্গলবার

রাজধানীর ওয়ারীর জমজম টাওয়ারের পঞ্চম তলার বাসা থেকে দম্পতি মোহাম্মদ মুঈদ ও তাঁর স্ত্রী আইরিন আক্তার রত্নার লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে বিছানা থেকে লাশ দুটি উদ্ধার করা হয়। এ সময় পাশ থেকে একটি চিরকুট পায় পুলিশ।

পুলিশ জানায়, মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আজ রোববার সকালে ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। মুঈদের মরদেহ ছিল অর্ধগলিত, পাশেই তাঁর স্ত্রী রত্নার নিথর দেহ ছিল। পুলিশের প্রাথমিক ধারণা, মুঈদ চার-পাঁচ দিন আগে মারা গেছেন এবং আইরিন দু-এক দিন আগে।

ওয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল আহমেদ জানান, দম্পতি একসঙ্গে থাকতেন, কারও সঙ্গে তাঁদের যোগাযোগ ছিল না। মুঈদ ছিলেন ক্যানসারে আক্রান্ত। অসুস্থতার কারণে তিনি দীর্ঘদিন কর্মহীন ছিলেন। আগে খেলনার ব্যবসা করতেন, পরে আর চলতে পারেননি। রত্না ছোটখাটো কাজ করতেন। অভাব-অনটন ছিল। বাড়িভাড়াও কয়েক মাস ধরে পরিশোধ করতে পারছিলেন না। এমনকি কাজের বুয়ার বেতন পর্যন্ত বাকি ছিল

ঈদের আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন, বেতন দেবেন। সেই প্রতীক্ষায় গত বৃহস্পতিবার বিকেলে কাজের বুয়া বাসায় আসেন। অনেকক্ষণ কলবেল বাজিয়ে কোনো সাড়া না পেয়ে ফিরে যান। গতকাল শনিবার বিকেলে আবার এসে বাড়িওয়ালার সহায়তায় বাসায় ঢোকার চেষ্টা করেন। সাড়াশব্দ না পেয়ে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এসে দরজা ভেঙে ভেতরে ঢোকে।পাশেই পাওয়া যায় একটি চিরকুট। সেখানে লেখা, ‘বিয়ের পর আমার বাবা-মা, স্বামীর পরিবারের সাথে কোনো যোগাযোগ নাই। আমাদের দুজনের মরদেহ ঢাকাতে কোনো সরকারি কবরস্থানে দাফন দিয়েন। আমার এবং আমার স্বামীর বাড়িতে নেওয়ার দরকার নাই।’

মুঈদের বড় ভাই মুগলী সানি জানান, ২০১০ সালে মুঈদ ও রত্না প্রেম করে বিয়ে করেন। পরিবার মেনে নেয়নি। সেই থেকে সম্পর্ক ছিন্ন। যোগাযোগ বন্ধ। মুঈদের ক্যানসার ছিল। ভাইয়ের মৃত্যুর পর হয়তো শোকে স্ত্রীর মৃত্যু হয়েছে, হয়তো স্ট্রোক করেছে, হয়তো বিষ খেয়েছে—তবে কিছুই নিশ্চিত করে বলতে পারেননি তিনি।ময়নাতদন্ত শেষে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST