মন্তব্য প্রতিবেদন
কতিপয় আনসার বাহিনীর নামধারী সন্ত্রাসীদের দ্বারা ছাত্রদের ওপর হামলার তীব্র নিন্দা জানাই এবং হাসনাত আব্দুল্লাহ সহ আহত সকল ছাত্রদের জন্য সমবেদনা জানাই I ন্যাক্কারজনক ভাবে বার বার চেষ্টা চলছে ছাত্র/জনতার শত শত প্রাণের বিনিময়ে অর্জিত নতুন পথের যাত্রা থেকে আবার বাংলাদেশকে অন্ধকারে নিয়ে যাওয়ার- প্রথমে ডিজিটাল জুডিশিয়াল কুয়ের চেষ্টা তারপর বাঁধ ছেড়ে বাংলাদেশকে ডোবানোর চেষ্টা আর এখন।
আমি লক্ষ্য করছি যে একটা রাজনৈতিক দল তার কোন ভুল ত্রুটি নিয়ে অনুশোচনাতো দূরের কথা কিন্তু কোন আত্মসমালোচনা বা আত্মউপলব্ধিও করছেনা- এটা ভাল লক্ষণ না এটা কোনোদিনই সুফল বয়ে আনবেনা বরং আরো ধ্বংসের দিকে নিয়ে যাবে।
হত্যা গুম খুন নির্যাতনে্ ছাত্র জনতার উপর গুলি করে গণহত্যা্ জনগণের ভোটের অধিকার সহ মৌলিক অধিকার কেড়ে নিয়ে গণতন্ত্র ধ্বংস করে, দুর্নীতি করে লক্ষ্য লক্ষ্য কোটি টাকা লুটপাট করে বিদেশে পাচার করার, রাষ্ট্রীয় সকল প্রতিষ্ঠানকে ধ্বংস করে ছাত্র জনতার অর্জিত স্বাধীনতা ধ্বংস করার জন্য হাসিনার এজেন্ট, নামধারি আনসাররা বিভিন্ন তান্ডব চালিয়ে তাদের অর্জনটা কে প্রশ্নবিদ্ধ করতে মরিয়া। এই নামধারী আনসার বাহিনী এই বাহিনীটাকে বিলুপ্তি করে দেওয়া হোক কারণ তারা আনসার লীগ বনে গেছে।