গাজীপুর পরিবহন লিমিটেড এর ব্যবস্থাপনায় সচেতনতার জন্য মাদকবিরোধী অনুষ্ঠান ম্পন্ন
মঃ মুসা খান রানা সম্পাদক ও প্রকাশক
রয়টার্স বাংলা ডেস্ক
গতকাল মঙ্গলবার গাজীপুর পরিবহন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) জনাব তাজউদ্দীন তাজু সাহেবের নেতৃত্বে গাজীপুর পরিবহন লিঃ আয়োজনে। শিমুলতলী বাসস্ট্যান্ডে এক মাদক বিরোধী সচেতনতামূলক একটি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে সর্বস্তরের মানুষের প্রশংসায় ভাসছেন। গাজীপুর পরিবহন লিমিটেডের এমডি তাজুল ইসলাম তাজু । শিমুলতলী এলাকার স্থানীয় লোকজন আশেপাশের দোকানদার বিভিন্ন এলাকা থেকে আগত মুরুব্বিরা এই অনুষ্ঠানের প্রশংসা করেছেন। জনাব আলমগীর হোসেনের সভাতিত্ব প্রধান অতিথি হিসেবে উপস্থিত্বে ছিলেন গাজীপুর সদর মেট্রো থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান( পিপিএম) বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সদর মেট্রো থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সিদ্দিকুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন আপনাদের সহযোগিতা পেলে এই শিমুলতলী থেকে মাদককে চিরতরে বিদায় জানাবো ইনশাআল্লাহ। মাদকের করালগ্রাস থেকে এলাকা এলাকার যুব সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করব ইনশাআল্লাহ তিনি আরো বলেন আপনাদের সহযোগিতা পেলে শিমুলতলী থেকে মাদক নির্মূল করে ছাড়বো । আপনারা আমাকে শুধু তথ্য দিবেন আমি দেখব, এবং মামলা দিব, আপনার নাম গোপন রাখা হবে। আমরা মাদকের বিরুদ্ধে আপসহীন। মাদক কারবারিদের ধরিয়ে দেওয়া আপনার আমার এলাকাবাসীর ঈমানী দায়িত্ব। অনুষ্ঠানের প্রদান বক্তা এবং সঞ্চালক গাজীপুর পরিবহন লিমিটেড এর এমডি তার বক্তব্যে বলেন শিমুলতলী থেকে মাদকের আস্তানা গুরিয়ে দেওয়া হবে, সে যত বড় অপশক্তি হোক তাদেরকে আইনের হাতে তুলে দেওয়া হবে, তিনি আরো বলেন শিমুলতলীর এলাকাবাসীকে মাদক মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ। মোবাইল ফোন দিয়ে ক্যাসিনোর মতো খেলা খেলে মালিকদের ইনকাম কম দেয় এবং গাড়ির তেল সটরেখে কে ক্যাসিনোনো খেলা শুরু করে, যার ভোগান্তির শিকার পরিবহন মালিকরা, এগুলো এক সপ্তার মধ্যে বন্ধ করার আল্টিমেটাম দেন তিনি। উক্ত অনুষ্ঠানে গাজীপুর পরিবহন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচাল এমডি মহোদয় আরো বলেন মাদকের বিষয়ে আমি আপসহীন তার এই বক্তব্যটি অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে করে তোলে। তাছাড়া অন্যান্যদের মধ্যে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনাব গোলাম খান।অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জনাব আমজাদ দেওয়ান। প্রমুখ অনুষ্ঠান সমাপ্তির পর এলাকার আশেপাশের দোকানদার ভয়বিদ্ধ মুরুব্বিরা এই অনুষ্ঠানের প্রশংসা করেন। এলাকাবাসী দাবি করেন এ ধরনের অনুষ্ঠান আরো বড়সড়ো করে করলে এলাকাবাসী সচেতন হবে। মাদক ব্যবসায়ীরা এলাকা ছেড়ে পালাতে বাধ্য হবে প্রধান বক্তা এবং সঞ্চালক গাজীপুর পরিবহন লিমিটেডের এমডি জনাব তাজ উদ্দিন তাজু শেষ পর্যায়ে গাজীপুর ২৬ নং ওয়ার্ড থেকে বারবার নির্বাচিত জনপ্রিয় কাউন্সিলর জনাব হান্নান মিয়া হান্নু, যিনি বর্তমানে সৌদি আরবে হজব্রত পালন করতে সৌদিতে অবস্থান করছেন। তার পক্ষ থেকে সকলের কাছে দোয়া ও সালাম পৌছে দেন। সাথে সাথেই অনেকেই বলে ওঠে ওয়ালাইকুম আসসালাম। বর্তমান সময়ে পরিবারের একজন ছেলে যদি নেশাগ্রস্ত হয় সে পরিবারটা ধ্বংস হয়ে যায়। একজন বাবা তখন কতটুকু অসহায়ত্ব বোধ করেন। সেটা ভুক্তভোগী ছাড়া আর কেউ বুঝবে না। তাই আসুন সারা দেশ থেকে মাদকের করাল গ্রাস থেকে যুব সমাজকে উদ্ধার করা সকলেরই ঈমানী দায়িত্ব। মাদককে না বলুন