শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo জলকেলির মধ্য দিয়ে শেষ হলো পাহাড়ের সামাজিক উৎসব Logo শুভ নববর্ষ উপলক্ষে গাজীপুর জেলা প্রশাসন, গাজীপুর সাংস্কৃতিক ঐক্য যৌথভাবে বর্ণাঢ্য শোভাযাত্রা আয়োজন Logo গাজীপুরে সংস্কৃতি ঐক্য বর্ণাঢ্য শোভাযাত্রায় জম কালো অনুষ্ঠানের মধ্য দিয়ে আত্মপ্রকাশ করে Logo নোয়াখালীতে ১ হাজার ৩৩০ পিস ইয়াবা ও ৮০ হাজার টাকা সহ আটক ১ Logo মোংলায় যৌথ বাহিনীর অভিযানে নারী মাদক কারবারি গ্রেপ্তার: বিদেশি মদ ও নগদ টাকা উদ্ধার Logo নোয়াখালীতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান: তিনটিআগ্নেয়াস্ত্র ও ২০ রাউন্ড কার্তুজ উদ্ধার Logo পুলিশ সুপারের নির্দেশনায় নওগাঁয় পৃথক মাদকবিরোধী অভিযানে ৬ কেজি গাঁজা, ২২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ২৫ লিটার চুলাই মদসহ ৭ জন গ্রেফতার Logo ফেনীতে প্রায় দুই হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক Logo রেড ক্রিসেন্ট সোসাইটি গাজীপুর নির্বাচন বিএনপি-সমর্থিত বাবুল–টুলু প্যানেল জয়ী Logo রেড ক্রিসেন্ট সোসাইটি গাজীপুর নির্বাচন বিএনপি-সমর্থিত বাবুল–টুলু প্যানেল জয়ী
শিরোনাম:
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন । যোগাযোগঃ ০১৭১২৫৭৩৯০৯ /০১৯৭২৫৭৩৯০৯

গাজীপুর সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে নারী দিবস পালন

Reporter Name / ৪৪০ Time View
Update : রবিবার, ৯ মার্চ, ২০২৫, ৮:৪৯ অপরাহ্ন

গাজীপুর সমাজ উন্নয়ন সংস্থার
উদ্যোগে নারী দিবস পালন

 

 

 

৯ মার্চ রবিবার ২০২৫

রয়টার্স বাংলা রিপোর্টার্স

 

 

 

“অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে গাজীপুর সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। ৮ মার্চ শনিবার বিকেলে সংস্থার অস্থায়ী কার্যালয়ে “বিশ্ব নারী দিবস ২০২৫” বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংস্থার সভাপতি হেলেনা বেগমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাবিহা আফরোজ সুরাইয়ার সঞ্চালনায় আত্মোপলব্ধি এবং স্ব স্ব অবস্থান থেকে নারীদের অবদান নিয়ে আলোচনার বিষয়ে গুরুত্ব আরোপ করেন। এ ছাড়াও সংস্থার সহ সভাপতি মোঃ রফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক, মুর্শিদা রহমান মুনিয়া, সাংগঠনিক সম্পাদক, সম্পা আক্তার, সদস্য রুমা রহমান, সদস্য মোঃ মোফাজ্জল হোসেন সানী, সদস্য মোঃ রাকিব হোসেন, সদস্য পারভীন আক্তার, নাহিদ সুলতানা, তানজিনা শারমিন চৌধুরী, শিউলী আক্তার উপস্থিত ছিলেন। অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেন, সকল ক্ষেত্রে নারীদের অধিকার সম্পর্কে তাদের নিজেদের সচেতন হতে হবে। বিশ্বাস, আস্থা এবং দৃঢ়তা থাকলে একজন নারী সকল ক্ষেত্রে সফলতা অর্জন করতে পারবে। আধুনিক বিশ্বে নারীরা কর্মক্ষেত্রে অনেকাংশে সফলতা অর্জন করতে পেরেছে। নিজ অবস্থানে সকলকে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। দায়িত্ব পালনে সচেষ্ট হলেই নারীরা তাদের অধিকার আদায়ে সফল হওয়া সম্ভব।
বক্তারা আরও বলেন, সমাজ ও দেশের জন্য নারীরা অর্থনীতি, রাজনীতি ও সামাজিক কর্মকান্ডে সম্পৃক্ত রয়েছেন। সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছেন নারী সমাজ। তারা নিজ কর্মে বলিষ্ঠ ভূমিকা পালন করে সুনাম অর্জন করে যাচ্ছেন। আলোচনা শেষে সকলের অংশগ্রহনে ইফতার করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST