মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
Logo জলকেলির মধ্য দিয়ে শেষ হলো পাহাড়ের সামাজিক উৎসব Logo শুভ নববর্ষ উপলক্ষে গাজীপুর জেলা প্রশাসন, গাজীপুর সাংস্কৃতিক ঐক্য যৌথভাবে বর্ণাঢ্য শোভাযাত্রা আয়োজন Logo গাজীপুরে সংস্কৃতি ঐক্য বর্ণাঢ্য শোভাযাত্রায় জম কালো অনুষ্ঠানের মধ্য দিয়ে আত্মপ্রকাশ করে Logo নোয়াখালীতে ১ হাজার ৩৩০ পিস ইয়াবা ও ৮০ হাজার টাকা সহ আটক ১ Logo মোংলায় যৌথ বাহিনীর অভিযানে নারী মাদক কারবারি গ্রেপ্তার: বিদেশি মদ ও নগদ টাকা উদ্ধার Logo নোয়াখালীতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান: তিনটিআগ্নেয়াস্ত্র ও ২০ রাউন্ড কার্তুজ উদ্ধার Logo পুলিশ সুপারের নির্দেশনায় নওগাঁয় পৃথক মাদকবিরোধী অভিযানে ৬ কেজি গাঁজা, ২২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ২৫ লিটার চুলাই মদসহ ৭ জন গ্রেফতার Logo ফেনীতে প্রায় দুই হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক Logo রেড ক্রিসেন্ট সোসাইটি গাজীপুর নির্বাচন বিএনপি-সমর্থিত বাবুল–টুলু প্যানেল জয়ী Logo রেড ক্রিসেন্ট সোসাইটি গাজীপুর নির্বাচন বিএনপি-সমর্থিত বাবুল–টুলু প্যানেল জয়ী
শিরোনাম:
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন । যোগাযোগঃ ০১৭১২৫৭৩৯০৯ /০১৯৭২৫৭৩৯০৯

থানা থেকে ‘হারিয়ে গেছেন’ সেই পুলিশ ইন্সপেক্টর

Reporter Name / ৩৯৯ Time View
Update : বৃহস্পতিবার, ১ মে, ২০২৫, ১২:০৮ অপরাহ্ন

১ মে ২০২৫

রোজ বৃহস্পতিবার

 

রয়টার্স বাংলা মুছাখান রানা

 

 

তিনি ডিউটিতে শেষ এসেছিলেন ৬ দিন আগে। এরপর মায়ের অসুস্থতার কথা জানিয়ে সেই যে থানা ছাড়েন, তারপর থেকে থানার ওসি-জোনের পুলিশ সুপার কেউ জানেন না তার খোঁজ। এমনকি মুঠোফোনেও মিলছে না তার হদিস। সবশেষ পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে ছুটি না নিয়েই কর্মস্থল ত্যাগ করেছেন সেই পুলিশ ইন্সপেক্টর।

এমন কাণ্ডে আলোচনায় আসা পুলিশ কর্মকর্তার নাম মোহাম্মদ মাসুদুর রহমান। তিনি আছেন পালং মডেল থানার পরিদর্শকের (তদন্ত) দায়িত্বে। আশুলিয়া থানা এলাকায় জুলাই আন্দোলন চলাকালে ৬ জনের মরদেহ পোড়ানোর ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি তিনি। এ ঘটনায় গ্রেপ্তার এড়াতেই মাসুদুর রহমান পালং মডেল থানায় অনুপস্থিত রয়েছেন বলে ধারণা সহকর্মীদের।

থানা পুলিশসহ বিভিন্ন সূত্রে জানা গেছে, সোমবার (২৮ এপ্রিল) মামলাটি আর্ন্তজাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যতালিকার দুই নম্বরে ছিল। মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের ধার্য দিন ছিল সোমবার। তবে মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পেছানো হয়েছে। তদন্ত প্রতিবেদন দাখিলের পর গ্রেপ্তার হতে পারেন এমন ভেবে মাসুদুর রহমান পুলিশের চোখ ফাঁকি দিয়ে কর্মস্থলের কাউকে না জানিয়ে ২৪ এপ্রিল সন্ধ্যার পর থানা থেকে পালিয়েছেন। এরপর তার খোঁজ না পেয়ে বিষয়টি পুলিশের অভ্যন্তরীণ মহলে আলোচনায় আসে। জানানো হয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে। তবে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও যোগাযোগের চেষ্টা করে তার অবস্থান নিশ্চিত করতে পারেননি।­


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST