বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
শিরোনামঃ
Logo জলকেলির মধ্য দিয়ে শেষ হলো পাহাড়ের সামাজিক উৎসব Logo শুভ নববর্ষ উপলক্ষে গাজীপুর জেলা প্রশাসন, গাজীপুর সাংস্কৃতিক ঐক্য যৌথভাবে বর্ণাঢ্য শোভাযাত্রা আয়োজন Logo গাজীপুরে সংস্কৃতি ঐক্য বর্ণাঢ্য শোভাযাত্রায় জম কালো অনুষ্ঠানের মধ্য দিয়ে আত্মপ্রকাশ করে Logo নোয়াখালীতে ১ হাজার ৩৩০ পিস ইয়াবা ও ৮০ হাজার টাকা সহ আটক ১ Logo মোংলায় যৌথ বাহিনীর অভিযানে নারী মাদক কারবারি গ্রেপ্তার: বিদেশি মদ ও নগদ টাকা উদ্ধার Logo নোয়াখালীতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান: তিনটিআগ্নেয়াস্ত্র ও ২০ রাউন্ড কার্তুজ উদ্ধার Logo পুলিশ সুপারের নির্দেশনায় নওগাঁয় পৃথক মাদকবিরোধী অভিযানে ৬ কেজি গাঁজা, ২২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ২৫ লিটার চুলাই মদসহ ৭ জন গ্রেফতার Logo ফেনীতে প্রায় দুই হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক Logo রেড ক্রিসেন্ট সোসাইটি গাজীপুর নির্বাচন বিএনপি-সমর্থিত বাবুল–টুলু প্যানেল জয়ী Logo রেড ক্রিসেন্ট সোসাইটি গাজীপুর নির্বাচন বিএনপি-সমর্থিত বাবুল–টুলু প্যানেল জয়ী
শিরোনাম:
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন । যোগাযোগঃ ০১৭১২৫৭৩৯০৯ /০১৯৭২৫৭৩৯০৯

দেশের বিভিন্ন জেলায় বিএনপি’র নেতারা আওয়ামী লীগকে প্রতিষ্ঠা করার লক্ষ্যে আওয়ামী লীগ কর্মীদের বিভিন্ন সংগঠনে ঢুকিয়ে আওয়ামী লীগকে সংঘটিত করার সুযোগ করে দিচ্ছে

Reporter Name / ৬৭৮ Time View
Update : মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫, ১:৩১ পূর্বাহ্ন

দেশের  বিভিন্ন জেলায় বিএনপি’র নেতারা আওয়ামী লীগকে প্রতিষ্ঠা করার লক্ষ্যে আওয়ামী লীগ কর্মীদের বিভিন্ন সংগঠনে ঢুকিয়ে আওয়ামী লীগকে সংঘটিত করার সুযোগ করে দিচ্ছে

 

রয়টার্স বাংলা গাজীপুর

 

দেশের বিভিন্ন জেলায়  বিএনপি’র নেতারা আওয়ামী লীগকে প্রতিষ্ঠা করার লক্ষ্যে আওয়ামী লীগ কর্মীদের বিভিন্ন সংগঠনে ঢুকিয়ে আওয়ামী লীগকে সংঘটিত করার সুযোগ করে দিচ্ছে,এই মর্মে অভিযোগ উঠেছে। বিএনপি’র একটি সার্থন্যাসী মহল ফ্যাসিবাদ আওয়ামী লীগের দোসরদের প্রতিষ্ঠায় মরিয়া হয়ে উঠেছে। তারা আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন আওয়ামী লীগের যেসব নেতা বিএনপি’নেতাকর্মীদের মিথ্যা মামলা হামলা করে হয়রানি করেছে এবং বিএনপি’র নেতাকর্মীদের বিএনপির তকমা লাগিয়ে বিভিন্ন দপ্তর বা প্রতিষ্ঠানে হেয় প্রতিপন্ন করেছে, তারাই আজকে বিএনপি’র কথিত নেতাদের দ্বারা প্রতিষ্ঠিত হয়ে বিভিন্ন সংগঠনে পদ পদবী নিয়ে আরাম-আয়েশের দিন যাপন করছে।  সে সমস্ত বিএনপি নেতা এই ১৬ বছরে সর্বক্ষণ আওয়ামী লীগের নেতা মন্ত্রী এমপিদের আশীর্বাদ নিয়ে  পাশে থেকে তাদের গুনগান করে পৌর মেয়র, কাউন্সিলর হয়েছে মেল ফ্যাক্টরি টেন্ডার বাজি  ভাগাভাগির খেয়ে কোটি কোটি টাকার মালিক বনেছে, আওয়ামী ফ্যাসিবাদের মঞ্চে দাঁড়িয়ে বক্তৃতা দিয়েছে কোথাও বিশেষ অতিথি কোথাও সভাপতি হয়ে বক্তব্য দিয়েছে তাদের পা চেটেছে নির্বাচনের সময় তাদের লোক দিয়ে আওয়ামী ফ্যাসিবাদীদের নির্বাচন করিয়েছে তারা মাঠে আসে নাই । তারাই আজকে বিএনপি’র বড় নেতা সেজে আওয়ামী লীগের নেতাদের  বিভিন্ন সংগঠনে পদ পদবী দিচ্ছে বাস টার্মিনাল হাটবাজার অটোরিকশা স্ট্যান্ড সহ বিভিন্ন জায়গায় কমিটি করে বিএনপি’র নেতারা সেই আওয়ামী দোসরদের সেই সমস্ত কমিটিতে ঢুকিয়ে নেতা বানিয়ে আগামী দিনে আওয়ামী লীগকে সংঘটিত করার পথ সুগম করে দিচ্ছে বলে বিএনপি’র বিভিন্ন স্তরের নেতাকর্মীদের অভিযোগ উঠেছে।বিএনপি নাম দাড়ি নেতা যারা বিগত দিনে
ওয়ামী লীগের তাবেদারি করে কোটি কোটি টাকা কামাই করেছে তারাই আজকে বিএনপির বড় নেতা বনে গিয়ে আওয়ামী লীগকে প্রতিষ্ঠা করার জন্য  কলা কৌশলে ফ্যাসিবাদী আওয়ামী সন্ত্রাসীদের বিভিন্ন জায়গায় পদ পদবী দিয়ে লালন পালন করছে বলে অভিযোগ বিএনপি’র নেতাকর্মীদের। অথচ বিএনপি’র অনেকত্যাগী নেতা সেই সমস্ত জায়গায় সুযোগ পায়নি। তারা এতটাই শক্তিশালী তাদের বিরুদ্ধে কথা বললেএলাকায় থাকা দায়। তাই কেউ ভয়ে তাদের বিরুদ্ধে কথা বলে না। বিষয়টি বিএনপি’র কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারুণ্যের অহংকার জনাব তারেক রহমান সাহেবের দৃষ্টিগোচরে আনতে  অনেকেই লবিং শুরু করেছে বলে জানা গেছে, যে সমস্ত বিএনপি নেতাকর্মীরা ফ্যাসিবাদ দের সাথে  হালুয়া রুটি ভাগাভাগি করে খেয়েছে তাদেরকে দল থেকে বহিষ্কার করার দাবিও তুলছে অনেকে। বিষয়টি নিয়ে গাজীপুরে বিভিন্ন জায়গায় হাটবাজার চায়ের দোকানে আলোচনার খোরাক হচ্ছে, কেন্দ্রীয় নেতৃবৃন্দদের দৃষ্টি আকর্ষণ একান্তভাবে কাম্য হয়ে পড়েছে।

 

 

 

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST