শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
Logo শুভ নববর্ষ উপলক্ষে গাজীপুর জেলা প্রশাসন, গাজীপুর সাংস্কৃতিক ঐক্য যৌথভাবে বর্ণাঢ্য শোভাযাত্রা আয়োজন Logo গাজীপুরে সংস্কৃতি ঐক্য বর্ণাঢ্য শোভাযাত্রায় জম কালো অনুষ্ঠানের মধ্য দিয়ে আত্মপ্রকাশ করে Logo নোয়াখালীতে ১ হাজার ৩৩০ পিস ইয়াবা ও ৮০ হাজার টাকা সহ আটক ১ Logo মোংলায় যৌথ বাহিনীর অভিযানে নারী মাদক কারবারি গ্রেপ্তার: বিদেশি মদ ও নগদ টাকা উদ্ধার Logo নোয়াখালীতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান: তিনটিআগ্নেয়াস্ত্র ও ২০ রাউন্ড কার্তুজ উদ্ধার Logo পুলিশ সুপারের নির্দেশনায় নওগাঁয় পৃথক মাদকবিরোধী অভিযানে ৬ কেজি গাঁজা, ২২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ২৫ লিটার চুলাই মদসহ ৭ জন গ্রেফতার Logo ফেনীতে প্রায় দুই হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক Logo রেড ক্রিসেন্ট সোসাইটি গাজীপুর নির্বাচন বিএনপি-সমর্থিত বাবুল–টুলু প্যানেল জয়ী Logo রেড ক্রিসেন্ট সোসাইটি গাজীপুর নির্বাচন বিএনপি-সমর্থিত বাবুল–টুলু প্যানেল জয়ী Logo গাজীপুরে গণমাধ্যমের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
শিরোনাম:
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন । যোগাযোগঃ ০১৭১২৫৭৩৯০৯ /০১৯৭২৫৭৩৯০৯

বাংলাদেশকে নিয়ে ভারতের গণমাধ্যম অপপ্রচার চালাচ্ছে: নুর

Reporter Name / ৬৫৬ Time View
Update : শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ১০:২১ অপরাহ্ন

 রাইটার্স বাংলা নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: ২০:৫৮, ১৩ ডিসেম্বর ২০২৪

বাংলাদেশকে নিয়ে ভারতের গণমাধ্যম, তাদের আন্তর্জাতিক মানের নেতারা এবং নাগরিক সমাজ সংঘবদ্ধভাবে অপপ্রচার চালাচ্ছে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ যুব অধিকার পরিষদ কর্তৃক ‘ভারতীয় আগ্রাসন ও আধিপত্য বিরোধী’ জাতীয় যুব সমাবেশে তিনি এমন মন্তব্য করেছেন।

নুরুল হক নুর বলেন, “ভারত বলছে, বাংলাদেশে নাকি সংখ্যালঘুদের উপর নির্যাতন এবং নিপীড়ন চালানো হচ্ছে, যা একেবারেই ভিত্তিহীন এবং অসত্য। আমরা ভারতের মিডিয়াসহ আন্তর্জাতিক গণমাধ্যমকে বলবো বিষয়টি সঠিকভাবে আপনারা তুলে ধরবেন “

তিনি বলেন, এই (অন্তর্বর্তী) সরকারের প্রতি আমাদের ক্ষোভ আছে, রাগ আছে। প্রয়োজনে সরকারের বিরুদ্ধে আন্দোলন করবো। আমাদের দাবি আদায়ে বাধ্য করবো। কিন্তু এখনই ফেলে দিতে হবে, এই সরকারকে চলে যেতে হবে, এই লাইনে যাওয়া যাবে না। এ সরকারের জনগণের বাইরে যাওয়ার সুযোগ নেই। জনগণের বাইরে গেলে, জনসমর্থনের বাইরে গেলে তারা এক সপ্তাহ টিকে থাকতে পারবে না।

গণঅধিকার পরিষদ সভাপতি বলেন, অনেক আশা-আকাঙ্ক্ষা নিয়ে এই অন্তর্বর্তী সরকারের দিকে গোটা জাতি তাকিয়ে আছে। কিন্তু দুঃখজনক হলো, সরকার জাতির মনের আশা-আকাঙ্ক্ষা বুঝতে পারছে না। মানুষকে হতাশ করলেন। আন্দোলনে থাকা নেতারা এবং রাজনৈতিক দলগুলোর মনে আঘাত দিলেন। যার ফলে এখন রাজনৈতিক দলগুলো দ্রুত সময়ে নির্বাচন চাচ্ছে। রাজনৈতিক দলগুলো এখন সরকারের কর্মকাণ্ডে সন্দেহ সংশয় প্রকাশ করছে।

এ সময় উপস্থিত ছিলেন- গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. হাসান আল মামুন, বাংলাদেশ যুব অধিকার পরিষদের সভাপতি মনজুর মোর্শেদ হাসান, সাধারণ সম্পাদক মো. নাদিম হাসান প্রমুখ।

সূত্র ডেইলি-বাংলাদেশ/এআইএ

  • ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST