মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
Logo জলকেলির মধ্য দিয়ে শেষ হলো পাহাড়ের সামাজিক উৎসব Logo শুভ নববর্ষ উপলক্ষে গাজীপুর জেলা প্রশাসন, গাজীপুর সাংস্কৃতিক ঐক্য যৌথভাবে বর্ণাঢ্য শোভাযাত্রা আয়োজন Logo গাজীপুরে সংস্কৃতি ঐক্য বর্ণাঢ্য শোভাযাত্রায় জম কালো অনুষ্ঠানের মধ্য দিয়ে আত্মপ্রকাশ করে Logo নোয়াখালীতে ১ হাজার ৩৩০ পিস ইয়াবা ও ৮০ হাজার টাকা সহ আটক ১ Logo মোংলায় যৌথ বাহিনীর অভিযানে নারী মাদক কারবারি গ্রেপ্তার: বিদেশি মদ ও নগদ টাকা উদ্ধার Logo নোয়াখালীতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান: তিনটিআগ্নেয়াস্ত্র ও ২০ রাউন্ড কার্তুজ উদ্ধার Logo পুলিশ সুপারের নির্দেশনায় নওগাঁয় পৃথক মাদকবিরোধী অভিযানে ৬ কেজি গাঁজা, ২২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ২৫ লিটার চুলাই মদসহ ৭ জন গ্রেফতার Logo ফেনীতে প্রায় দুই হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক Logo রেড ক্রিসেন্ট সোসাইটি গাজীপুর নির্বাচন বিএনপি-সমর্থিত বাবুল–টুলু প্যানেল জয়ী Logo রেড ক্রিসেন্ট সোসাইটি গাজীপুর নির্বাচন বিএনপি-সমর্থিত বাবুল–টুলু প্যানেল জয়ী
শিরোনাম:
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন । যোগাযোগঃ ০১৭১২৫৭৩৯০৯ /০১৯৭২৫৭৩৯০৯

মানিকগঞ্জে কার্টনবন্দি নারীর মরদেহের পরিচয় মিলেছে

Reporter Name / ১৫৫ Time View
Update : রবিবার, ৬ এপ্রিল, ২০২৫, ৪:০২ অপরাহ্ন

রয়টার্স বাংলা প্রতিনিধি

 

৬ এপ্রিল ২০২৫ রোজ রবিবার

 

 

মানিকগঞ্জে রাস্তার পাশে পড়ে থাকা কার্টনবন্দি নারীর মরদেহের পরিচয় মিলেছে। নিহত ওই নারীর নাম বিউটি গোস্বামী (৩৮)। তবে এখনও হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন ও এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।

রোববার (৬ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন মানিকগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম।

বিউটি গোস্বামী লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার নিহারঞ্জন গোস্বামীর মেয়ে। তার স্বামীর নাম অলক রঞ্জন গোস্বামী। তার সঙ্গেই ঢাকার উত্তরায় বসবাস করতেন তিনি। অলক রঞ্জন রাজধানীর একটি বাইং হাউজে চাকুরি করতেন। এই দম্পতির দুই ছেলে সন্তান রয়েছে।

ওসি আমিনুল ইসলাম জানান, কার্টুনবন্দি নারীর মরদেহ উদ্ধারের পর তার পরিচয় সনাক্তে মাঠে নামে আইন-শৃঙ্খলা বাহিনী। তথ্য প্রযুক্তির সহায়তায় তার পরিচয় শনাক্ত করা হয়। এরপর মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের সদস্যদের খবর দিয়ে তা হস্তান্তর করা হয়।

ওসি আরও জানান, এ ঘটনায় নিহতের বাবা নিহারঞ্জন গোস্বামী বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেছেন। ঘটনার পর থেকে গৃহবধূর স্বামী অলক রঞ্জন পলাতক রয়েছে।

প্রসঙ্গত, গত ৪ এপ্রিল মানিকগঞ্জ সদর উপজেলার পুটাইল ইউনিয়নের মিতরা-বরুন্ডি আঞ্চলিক সড়কের এগারোশ্রী এলাকায় রাস্তার পাশ থেকে থেকে কার্টনবন্দি অজ্ঞাত নারীর মরদেহ করে পুলিশ। একই দিন নবাবগঞ্জ ও মুন্সিগঞ্জ থেকেও কার্টুনবন্দী মরদেহের খণ্ডিত অংশ উদ্ধার করা হয়।

  • /এএস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST