সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
Logo গাজীপুরে জিয়াউর রহমান স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ১৮ Logo সাতসকালে ভারতের মণিপুরে সশস্ত্র হামলা, ৩ জনের প্রাণহানি ও বহু বাড়ি ধ্বংস Logo জলকেলির মধ্য দিয়ে শেষ হলো পাহাড়ের সামাজিক উৎসব Logo শুভ নববর্ষ উপলক্ষে গাজীপুর জেলা প্রশাসন, গাজীপুর সাংস্কৃতিক ঐক্য যৌথভাবে বর্ণাঢ্য শোভাযাত্রা আয়োজন Logo গাজীপুরে সংস্কৃতি ঐক্য বর্ণাঢ্য শোভাযাত্রায় জম কালো অনুষ্ঠানের মধ্য দিয়ে আত্মপ্রকাশ করে Logo নোয়াখালীতে ১ হাজার ৩৩০ পিস ইয়াবা ও ৮০ হাজার টাকা সহ আটক ১ Logo মোংলায় যৌথ বাহিনীর অভিযানে নারী মাদক কারবারি গ্রেপ্তার: বিদেশি মদ ও নগদ টাকা উদ্ধার Logo নোয়াখালীতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান: তিনটিআগ্নেয়াস্ত্র ও ২০ রাউন্ড কার্তুজ উদ্ধার Logo পুলিশ সুপারের নির্দেশনায় নওগাঁয় পৃথক মাদকবিরোধী অভিযানে ৬ কেজি গাঁজা, ২২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ২৫ লিটার চুলাই মদসহ ৭ জন গ্রেফতার Logo ফেনীতে প্রায় দুই হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক
শিরোনাম:
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন । যোগাযোগঃ ০১৭১২৫৭৩৯০৯ /০১৯৭২৫৭৩৯০৯

রুশ ক্ষেপণাস্ত্রে উড়ে গেল ভারতীয় ওষুধ কোম্পানির গুদাম

Reporter Name / ৬৬৪ Time View
Update : রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫, ৭:১০ পূর্বাহ্ন

রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে থাকা ভারতীয় ওষুধ কোম্পানি কুসামের একটি গুদাম ঘর ধ্বংস হয়ে গেছে। শনিবার (১২ এপ্রিল) এক্স পোস্টে কিয়েভ এ দাবি করে। খবর এনডিটিভি

Loaded: 17.20%

Remaining Time 10:38

ভারতে অবস্থিত ইউক্রেন দূতাবাস দাবি করেছে, রাশিয়া ইচ্ছাকৃতভাবেই ভারতের ব্যবসায়ী প্রতিষ্ঠানকে টার্গেট করে হামলা চালিয়েছে।

ইউক্রেন দূতাবাস জানিয়েছে, “আজকে রাশিয়া ভারতীয় ওষুধ কোম্পানি কুসামের গুদাম ঘরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকা সত্ত্বেও মস্কো ইচ্ছাকৃতভাবে ভারতীয় ব্যবসায়ী প্রতিষ্ঠানের ওপর হামলা চালিয়েছে। হামলা চালিয়ে তারা শিশু ও বৃদ্ধদের জন্য তৈরিকৃত ওষুধ ধ্বংস করেছে।”

ইউক্রেনে নিযুক্ত ব্রিটেনের রাষ্ট্রদূত মার্টিন হ্যারিস অভিযোগ করে বলেন, কিয়েভে ওষুধ কোম্পানির গুদামঘরে হামলা চালিয়ে তা ধ্বংস করে দিয়েছে রাশিয়া। ড্রোন ব্যবহার করে এই হামলা চালানো হয়েছে। তবে হামলাটি ভারতীয় ওষুধ কোম্পানির গুদামঘরে চালানো হয়েছে কিনা সেসম্পর্কে তিনি কিছু বলেননি।

এক্সে পোস্টে মার্টিন বলেন, আজ সকালে রাশিয়া ড্রোন হামলা চালিয়ে কিয়েভের একটি ওষুধ কোম্পানির গুদামঘর উড়িয়ে দিয়েছেন। যেখানে বৃদ্ধ ও শিশুদের প্রয়োজনীয় ওষুধ মজুদ ছিল। রাশিয়া আবারও ইউক্রেনের বেসামরিক মানুষের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী অভিযোগ করেন, গত ২৪ ঘণ্টায় ইউক্রেন রাশিয়ার জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে পাঁচটি হামলা চালিয়েছে। যা যুক্তরাষ্ট্রের মধ্যস্থতার হওয়া স্থাগিতাদেশের লঙ্ঘন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST