মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
Logo গাজীপুরে জিয়াউর রহমান স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ১৮ Logo সাতসকালে ভারতের মণিপুরে সশস্ত্র হামলা, ৩ জনের প্রাণহানি ও বহু বাড়ি ধ্বংস Logo জলকেলির মধ্য দিয়ে শেষ হলো পাহাড়ের সামাজিক উৎসব Logo শুভ নববর্ষ উপলক্ষে গাজীপুর জেলা প্রশাসন, গাজীপুর সাংস্কৃতিক ঐক্য যৌথভাবে বর্ণাঢ্য শোভাযাত্রা আয়োজন Logo গাজীপুরে সংস্কৃতি ঐক্য বর্ণাঢ্য শোভাযাত্রায় জম কালো অনুষ্ঠানের মধ্য দিয়ে আত্মপ্রকাশ করে Logo নোয়াখালীতে ১ হাজার ৩৩০ পিস ইয়াবা ও ৮০ হাজার টাকা সহ আটক ১ Logo মোংলায় যৌথ বাহিনীর অভিযানে নারী মাদক কারবারি গ্রেপ্তার: বিদেশি মদ ও নগদ টাকা উদ্ধার Logo নোয়াখালীতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান: তিনটিআগ্নেয়াস্ত্র ও ২০ রাউন্ড কার্তুজ উদ্ধার Logo পুলিশ সুপারের নির্দেশনায় নওগাঁয় পৃথক মাদকবিরোধী অভিযানে ৬ কেজি গাঁজা, ২২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ২৫ লিটার চুলাই মদসহ ৭ জন গ্রেফতার Logo ফেনীতে প্রায় দুই হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক
শিরোনাম:
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন । যোগাযোগঃ ০১৭১২৫৭৩৯০৯ /০১৯৭২৫৭৩৯০৯

স্বৈরাচারী হাসিনাকে শুভেচ্ছা জানানোর পর ফের পোস্ট করে যা বললেন সাকিব

Reporter Name / ৬০৯ Time View
Update : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ১১:৪১ অপরাহ্ন

রয়টার্স বাংলা ডেস্ক

২৮শে সেপ্টেম্বর ২০২৫

রোজ সোমবার

 

 

 

 

 

পলাতক স্বৈরাচার শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী দোসর সাকিব আল হাসান। এরপর থেকেই সমালোচনায় ভাসছেন তিনি। তাকে ইঙ্গিত করে এরপর অন্তর্বর্তীকালীন সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াও পোস্ট করেন। এবার সে পোস্টের জবাবে আরও এক পোস্ট এসেছে সাকিবের ফেসবুক পাতায়।

ঘটনার শুরু রোববার রাতে। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে হাসিনার সঙ্গে তোলা একটি ছবি শেয়ার করে ক্যাপশনে এই ক্রিকেটার লেখেন, ‘শুভ জন্মদিন আপা’।

স্বৈরাচার হাসিনাকে নিয়ে পোস্ট দেওয়ার সঙ্গে সঙ্গে তোপের মুখে পড়েন সাকিব। নেটিজেনরা তাকে ‘আওয়ামী দোসর’ ও ‘দালাল’ বলে অ্যাখ্যা দেন।  কেউ কেউ বলছেন, গণহত্যাকারী হাসিনার জন্য এত দয়া কেন?

এরপর ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ তার ফেসবুক প্রোফাইলে পোস্ট করেন, যাতে স্পষ্ট ইঙ্গিত ছিল তার দিকেই। তিনি লিখেন, ‘একজনকে পুনর্বাসন না করায় সহস্র গালি দিয়েছেন আপনারা আমাকে। তবে আমি ঠিক ছিলাম। এখানেই সব আলোচনার সমাপ্তি।’

সে পোস্টের জবাব এসেছে সাকিবের ফেসবুক প্রোফাইলে। সেখানে বলা হয়, ‘যাক শেষমেষ কেউ একজন স্বীকার করে নিলেন যে তার জন্য আমার আর বাংলাদেশের জার্সি গায়ে দেওয়া হলো না, বাংলাদেশের জন্য খেলতে পারলাম না! ফিরবো হয়তো কোন দিন আপন মাতৃভূমিতে, ভালোবাসি বাংলাদেশ।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST