বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo গাজীপুরে জিয়াউর রহমান স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ১৮ Logo সাতসকালে ভারতের মণিপুরে সশস্ত্র হামলা, ৩ জনের প্রাণহানি ও বহু বাড়ি ধ্বংস Logo জলকেলির মধ্য দিয়ে শেষ হলো পাহাড়ের সামাজিক উৎসব Logo শুভ নববর্ষ উপলক্ষে গাজীপুর জেলা প্রশাসন, গাজীপুর সাংস্কৃতিক ঐক্য যৌথভাবে বর্ণাঢ্য শোভাযাত্রা আয়োজন Logo গাজীপুরে সংস্কৃতি ঐক্য বর্ণাঢ্য শোভাযাত্রায় জম কালো অনুষ্ঠানের মধ্য দিয়ে আত্মপ্রকাশ করে Logo নোয়াখালীতে ১ হাজার ৩৩০ পিস ইয়াবা ও ৮০ হাজার টাকা সহ আটক ১ Logo মোংলায় যৌথ বাহিনীর অভিযানে নারী মাদক কারবারি গ্রেপ্তার: বিদেশি মদ ও নগদ টাকা উদ্ধার Logo নোয়াখালীতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান: তিনটিআগ্নেয়াস্ত্র ও ২০ রাউন্ড কার্তুজ উদ্ধার Logo পুলিশ সুপারের নির্দেশনায় নওগাঁয় পৃথক মাদকবিরোধী অভিযানে ৬ কেজি গাঁজা, ২২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ২৫ লিটার চুলাই মদসহ ৭ জন গ্রেফতার Logo ফেনীতে প্রায় দুই হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক
শিরোনাম:
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন । যোগাযোগঃ ০১৭১২৫৭৩৯০৯ /০১৯৭২৫৭৩৯০৯

Reporter Name / ২৬৬ Time View
Update : শনিবার, ৩১ আগস্ট, ২০২৪, ৭:৫৫ অপরাহ্ন

গাজীপুরে শেখ হাসিনার বিরুদ্ধে আরেকটি মামলা

রয়টার্স বাংলা গাজীপুর 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গাজীপুরে গুলিতে মো. লিখন (১৮) নামে এক শিক্ষার্থীর চোখ নষ্ট হয়ে যাওয়ার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকসহ ৫৭ জনের নামে মামলা দায়ের হয়েছে। মামলায় অজ্ঞাতনামা আরও ৩০০ জনকে আসামি করা হয়।

বৃহস্পতিবার (২৯ আগস্ট, ২০২৪) রাতে গাজীপুর মেট্রোপলিটন সদর থানায় মামলাটি দায়ের করা হয়।

মামলার বাদী জেলার শ্রীপুর উপজেলার লোহাগাছিয়া গ্রামের গুলিতে আহত লিখনের পিতা মনির হোসেন। তিনি গাজীপুর মহানগরীর সদর থানার পশ্চিম জয়দেবপুরের নিয়ামত সড়ক এলাকায় বসবাস করেন।

গাজীপুর মেট্রোপলিটন সদর থানার ওসি মোস্তাফিজুর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলায় শেখ হাসিনা ও আ ক ম মোজাম্মেল হক ছাড়াও অন্য আসামিরা হলেন, সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, গাজীপুর সিটির সাবেক মেয়র জাহাঙ্গীর আলম, মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি মতিউর রহমান মতি, সাধারণ সম্পাদক আতাউল্লা মণ্ডলসহ ৫৭ জন।

বাদী মামলায় উল্লেখ করেন, গত ২১ জুলাই, ২০২৪ বেলা ১১টায় গাজীপুরে মেট্রোপলিটনের সদর থানার পশ্চিম জয়দেবপুরের শিববাড়ী এলাকায় বৈষম্য বিরোধী আন্দোলনকারী ছাত্ররা কোটার বিরুদ্ধে স্লোগান দেওয়ার শেখ হাসিনা ও আ ক ম মোজাম্মেল হকের উস্কানি ও হুকুমে অন্যান্য আসামিরা তাদের সহযোগী অজ্ঞাতনামা আসামিরা আন্দোলনকারী ছাত্রদের ওপর অতর্কিতভাবে হামলা ও মারপিট শুরু করে। একপর্যায়ে ছাত্ররা ঘটনাস্থল থেকে দৌড়ে পালানোর চেষ্টাকালে আসামিরা ছাত্রদের পেছনে দৌড়ে গিয়ে হত্যার উদ্দেশ্যে গুলি ছুঁড়তে থাকে। তখন ঘটনাস্থলে অবস্থানরত মো লিখনের চোখে গুলি লাগে।

এর আগে গত বুধবার (২৮ আগস্ট, ২০২৪) সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৫৫ জনের নামে গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST