সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
Logo গাজীপুরে জিয়াউর রহমান স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ১৮ Logo সাতসকালে ভারতের মণিপুরে সশস্ত্র হামলা, ৩ জনের প্রাণহানি ও বহু বাড়ি ধ্বংস Logo জলকেলির মধ্য দিয়ে শেষ হলো পাহাড়ের সামাজিক উৎসব Logo শুভ নববর্ষ উপলক্ষে গাজীপুর জেলা প্রশাসন, গাজীপুর সাংস্কৃতিক ঐক্য যৌথভাবে বর্ণাঢ্য শোভাযাত্রা আয়োজন Logo গাজীপুরে সংস্কৃতি ঐক্য বর্ণাঢ্য শোভাযাত্রায় জম কালো অনুষ্ঠানের মধ্য দিয়ে আত্মপ্রকাশ করে Logo নোয়াখালীতে ১ হাজার ৩৩০ পিস ইয়াবা ও ৮০ হাজার টাকা সহ আটক ১ Logo মোংলায় যৌথ বাহিনীর অভিযানে নারী মাদক কারবারি গ্রেপ্তার: বিদেশি মদ ও নগদ টাকা উদ্ধার Logo নোয়াখালীতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান: তিনটিআগ্নেয়াস্ত্র ও ২০ রাউন্ড কার্তুজ উদ্ধার Logo পুলিশ সুপারের নির্দেশনায় নওগাঁয় পৃথক মাদকবিরোধী অভিযানে ৬ কেজি গাঁজা, ২২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ২৫ লিটার চুলাই মদসহ ৭ জন গ্রেফতার Logo ফেনীতে প্রায় দুই হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক
শিরোনাম:
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন । যোগাযোগঃ ০১৭১২৫৭৩৯০৯ /০১৯৭২৫৭৩৯০৯

২৮ টাকার আলু হাত বদলে ব্যাগে ঢুকছে ৬০ টাকায়

Reporter Name / ৩৬০ Time View
Update : রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪, ১২:৪৩ পূর্বাহ্ন

রয়টার্স বাংলা প্রতিবেদক

দেশের যেসব জেলায় আলুর উৎপাদন ভালো হয়, তার মধ্যে মুন্সীগঞ্জের নাম রয়েছে অগ্রভাগে। জেলাটিতে প্রতি বছর প্রায় ৩৫ হাজার হেক্টর জমিতে আলুর আবাদ হয়ে থাকে। কিন্তু কৃষক হাড়ভাঙা পরিশ্রম করে আলু ফলালেও ফায়দা লোটেন মধ্যস্বত্বভোগীরা। কৃষক উৎপাদন খরচ থেকে সামান্য লাভে আলু ছেড়ে দিলেও পাইকারি ব্যবসায়ীরা মুনাফা তোলেন বেশি। উৎপাদক পর্যায়ে ২৮ টাকার আলু হাত বদলে ভোক্তার ব্যাগে উঠছে ৫৫ থেকে ৬০ টাকায়। ফলে ‘লাভের মধু’ খাচ্ছেন মধ্যস্বত্বভোগীরা।

কৃষক, ব্যবসায়ী ও হিমাগার সূত্রে জানা গেছে, মুন্সীগঞ্জে গত মৌসুমে বৃষ্টির কারণে দুই দফা আলু লাগাতে হয়েছে। এতে প্রতি কেজি আলুর উৎপাদন খরচ পড়েছে ১৫-১৬ টাকা। কৃষক পাইকারি ব্যবসায়ীদের কাছে সেই আলু বিক্রি করেছেন ২৮ টাকা কেজিতে। এতে ৫০ কেজির এক বস্তা আলুর দাম পড়ে ১ হাজার ৪০০ টাকা। মূলত এর পরই শুরু হয় দাম বাড়ানোর খেলা। হিমাগারের খরচ দিয়ে ২৮ টাকার আলু হয়ে যাচ্ছে ৪০ টাকা। পরবর্তী সময়ে হিমাগার থেকে বের করার পর কেজিতে আরও দুই থেকে চার টাকা দাম বাড়ছে। এক বস্তার দাম পড়ছে ২ হাজার ২০০ টাকার ওপরে। পাইকাররা সেই আলু বাজারে বিক্রি করছেন ২ হাজার ৬০০ টাকা বস্তায়; ৫০ থেকে ৫২ টাকা কেজিতে। এই আলু খুচরায় এসে হয়ে যাচ্ছে ৫৫ থেকে ৬০ টাকা। ৫০ কেজির বস্তার দাম পড়ছে ৩ হাজার টাকা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST