শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo জলকেলির মধ্য দিয়ে শেষ হলো পাহাড়ের সামাজিক উৎসব Logo শুভ নববর্ষ উপলক্ষে গাজীপুর জেলা প্রশাসন, গাজীপুর সাংস্কৃতিক ঐক্য যৌথভাবে বর্ণাঢ্য শোভাযাত্রা আয়োজন Logo গাজীপুরে সংস্কৃতি ঐক্য বর্ণাঢ্য শোভাযাত্রায় জম কালো অনুষ্ঠানের মধ্য দিয়ে আত্মপ্রকাশ করে Logo নোয়াখালীতে ১ হাজার ৩৩০ পিস ইয়াবা ও ৮০ হাজার টাকা সহ আটক ১ Logo মোংলায় যৌথ বাহিনীর অভিযানে নারী মাদক কারবারি গ্রেপ্তার: বিদেশি মদ ও নগদ টাকা উদ্ধার Logo নোয়াখালীতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান: তিনটিআগ্নেয়াস্ত্র ও ২০ রাউন্ড কার্তুজ উদ্ধার Logo পুলিশ সুপারের নির্দেশনায় নওগাঁয় পৃথক মাদকবিরোধী অভিযানে ৬ কেজি গাঁজা, ২২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ২৫ লিটার চুলাই মদসহ ৭ জন গ্রেফতার Logo ফেনীতে প্রায় দুই হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক Logo রেড ক্রিসেন্ট সোসাইটি গাজীপুর নির্বাচন বিএনপি-সমর্থিত বাবুল–টুলু প্যানেল জয়ী Logo রেড ক্রিসেন্ট সোসাইটি গাজীপুর নির্বাচন বিএনপি-সমর্থিত বাবুল–টুলু প্যানেল জয়ী
শিরোনাম:
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন । যোগাযোগঃ ০১৭১২৫৭৩৯০৯ /০১৯৭২৫৭৩৯০৯

জাতীয় কন্যা শিশু দিবসে মানিকছড়িতে আলোচনা সভা

Reporter Name / ৪৪৬ Time View
Update : মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০২২, ১:২০ অপরাহ্ন

এম.জুলফিকার আলী ভূট্টো, স্টাফ রিপোর্টার-

“সময়ের অঙ্গীকার, কন্যা শিশুর অধিকার” এই প্রতিপাদ্যে পালিত জাতীয় কন্যা শিশু দিবসে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা।
৪ অক্টোবর-২০২২ খ্রি. মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার, (ইউএনও) রক্তিম চৌধুরী।
উপজেলা মহিলা বিষয়ক অফিসার, মো. কামরুল আলমের উপস্থাপনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, মানিকছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান, মো. জয়নাল আবেদীন। অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পুলিশ পরিদর্শক (এস.আই) মো. নাজমুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন অফিসার, মোহাম্মদ শহীদ উল্লাহ, মানিকছড়ি ইংলিশ স্কুল অধ্যক্ষ, মো. গোলাম রসুল,মানিকছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, আবদুল মান্নান, সাংবাদিক, মো. ইসমাইল হোসেন, থোয়াইঅংপ্রু মারমা, কিশোর-কিশোরী ক্লাবের সদস্য, বৈশাখী মজুমদার ও ঐশি মজুমদার।
প্রধান অতিথি মো. জয়নাল আবেদীন বলেন, কন্যা শিশু এখন সমাজের বোঝা নয়, কন্যারাও এখন দেশ ও সমাজের সম্পদ। কন্যা শিশুকে অবহেলার দিন শেষ।
সভাপতি, রক্তিম চৌধুরী বলেন, ধৈর্যশৈর্যে কন্যা শিশুরা অনেক আন্তরিক হলেও আজকাল সমাজ ও পরিবারে কন্যা শিশুকে আড়চোখে দেখা হয়। অথচ কন্যা শিশুরাই সাফজয়ী শিরোপা অর্জন করে বিশ্ব পরিমন্ডলে তাদের সফলতায় আমরা মুগ্ধ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST