সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
Logo গাজীপুরে জিয়াউর রহমান স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ১৮ Logo সাতসকালে ভারতের মণিপুরে সশস্ত্র হামলা, ৩ জনের প্রাণহানি ও বহু বাড়ি ধ্বংস Logo জলকেলির মধ্য দিয়ে শেষ হলো পাহাড়ের সামাজিক উৎসব Logo শুভ নববর্ষ উপলক্ষে গাজীপুর জেলা প্রশাসন, গাজীপুর সাংস্কৃতিক ঐক্য যৌথভাবে বর্ণাঢ্য শোভাযাত্রা আয়োজন Logo গাজীপুরে সংস্কৃতি ঐক্য বর্ণাঢ্য শোভাযাত্রায় জম কালো অনুষ্ঠানের মধ্য দিয়ে আত্মপ্রকাশ করে Logo নোয়াখালীতে ১ হাজার ৩৩০ পিস ইয়াবা ও ৮০ হাজার টাকা সহ আটক ১ Logo মোংলায় যৌথ বাহিনীর অভিযানে নারী মাদক কারবারি গ্রেপ্তার: বিদেশি মদ ও নগদ টাকা উদ্ধার Logo নোয়াখালীতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান: তিনটিআগ্নেয়াস্ত্র ও ২০ রাউন্ড কার্তুজ উদ্ধার Logo পুলিশ সুপারের নির্দেশনায় নওগাঁয় পৃথক মাদকবিরোধী অভিযানে ৬ কেজি গাঁজা, ২২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ২৫ লিটার চুলাই মদসহ ৭ জন গ্রেফতার Logo ফেনীতে প্রায় দুই হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক
শিরোনাম:
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন । যোগাযোগঃ ০১৭১২৫৭৩৯০৯ /০১৯৭২৫৭৩৯০৯

গুইমারায় শারদীয় দুর্গাপূজার উৎসব শুরু হয়েছে

Reporter Name / ৪৯১ Time View
Update : রবিবার, ২ অক্টোবর, ২০২২, ১০:২৯ পূর্বাহ্ন

 

এম.জুলফিকার আলী ভূট্টো, স্টাফ রিপোর্টার-

সারা দেশের ন্যায় পার্বত্য জেলা খাগড়াছড়ির গুইমারা উপজেলায় ষষ্ঠী পূজার মধ্যে দিয়ে শারদীয় দুর্গাপূজা উৎসব শুরু হয়। এবার কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে গুইমারা উপজেলায় ৪টি পূজা মন্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে।
১ অক্টোবর-২০২২ খ্রি. শনিবার সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে সাড়ম্বরে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠানের সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। পূজা মন্ডপগুলোকে সাজসজ্জা লাইটিং এবং পূজার আয়োজনে পূজারীবৃন্দ ব্যস্ত হয়ে পড়েছেন। গুইমারা উপজেলা নির্বাহী অফিসার, মোতাছের বিল্লাহ জানান ৪টি পূজা মন্ডপে বাড়তি নিরাপত্তা রক্ষায় সিসি ক্যামেরা স্থাপন নিজস্ব স্বেচ্ছাসেবক এবং পুলিশ ও আনসার মোতায়েন করা হয়েছে। সার্বজনীনতার মধ্যে দিয়ে শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠানের জন্য উপজেলা প্রশাসন, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দের সার্বক্ষণিক নজরদারিতে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠানের ব্যাপক কর্মসূচী গ্রহণ করা হয়েছে।
গুইমারা দার্জিলিংটিলা কালি মন্দির পূজা উদযাপন কমিটির সভাপতি, কল্যাণ ঘোষ জানান সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্যে দিয়ে ধর্ম-বর্ণ নির্বিশেষে উৎসব মুখর পরিবেশে পাঁচ দিন ব্যাপী সুষ্ঠু ভাবে দুর্গাপূজা পূজা মন্ডপে সর্বোচ্চ নিরাপত্তা রয়েছে। ষষ্ঠী পূজার মধ্য দিয়ে দুর্গাপূজা আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। পূজামন্ডপসহ মন্দির এলাকায় দৃষ্টিনন্দন সাজসজ্জা করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST